বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কটূক্তির প্রতিবাদ, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনসহ নানা দাবি

  • আপলোড তারিখঃ ০৮-১১-২০২০ ইং
কটূক্তির প্রতিবাদ, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনসহ নানা দাবি
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহসহ সারা দেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশে সমীকরণ প্রদিবেদন: দিনাজপুর, পার্বতীপুর ও কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু এলাকায় সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তির আক্রমণ, অগ্নিসংযোগ, নারী নির্যাতন, অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যার হুমকি, সামাজিক যোগাযোগমাধ্যমে ও সভা সমাবেশে ভিন্ন ধর্মের প্রতি অব্যাহত কটূক্তির প্রতিবাদে এবং গ্রেপ্তারকৃত ছাত্রছাত্রীদের আশু মুক্তি, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবিতে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারা দেশে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ করেছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ। গতকাল শনিবার সারা দেশে এই গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়। চুয়াডাঙ্গা সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, অত্যাচার নির্যাতন ও অগ্নিসংযোগের প্রতিবাদে চুয়াডাঙ্গায় গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখা। গতকাল শনিবার সকাল ১০টায় শহরের চৌরাস্তা মোড়ের শহীদ হাসান চত্বরে ‘সাম্প্রদায়িকতা রুখো, বীর বাঙ্গালী জাগো’ প্রতিপাদ্যে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ সমাবেশে গুজব ছড়িয়ে হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগ, নারী নির্যাতন, হিন্দু ছাত্রদের ছাত্রত্ব বাতিলের অপপ্রয়াস, অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যার হুমকি, ধর্মপ্রাণ শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা, সামাজিক যোগাযোগমাধ্যমে ও সভা সমাবেশে অন্য ধর্মের প্রতি অব্যাহত কটূক্তির প্রতিবাদ ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবি জানানো হয়। বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়ের পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য দেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়, সদর উপজেলা কমিটির সভাপতি গোবিন্দ চন্দ্র বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর শাখার সভাপতি বিধু রঞ্জন চাকী, সাধারণ সম্পাদক রাজেশ পাল, দেবনাথ শান্ত প্রমুখ। এসময় বক্তারা বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার নির্যাতনের ঘটনার বিচার না হওয়ায় বারবার এর পুনরাবৃত্তি হচ্ছে। তাই অবিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠনের পাশাপাশি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।’ আলমডাঙ্গা: ``আলমডাঙ্গায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে ধর্ম অবমাননা, অপপ্রচার তুলে দিনাজপুর, পার্বতীপুর ও কুমিল্লার মুরাদনগরের সংখ্যালঘু এলাকায় আক্রমণ, অগ্নিসংযোগ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আলমডাঙ্গা সত্যনারায়ন মন্দিরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিপন বিশ্বাস, সম্পাদক বিশ্বজিৎ শাধু খাঁ, পলাশ আচার্য, পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পরিমল কুমার ঘোষ, বাবু দিলীপ চৌধুরী, বাবু বুদ্ধেশ্বর সাহা, প্রসাদ ঘোষ, প্রশান্ত সিহি, মদন সাহা, রুদ্র সাহা, মিন্টু অধিকারি, কিশোর ঘোষ, উৎপল দত্ত, শংকর বৈদ্য, বলাই কর্মকার, অজিত ভারতি, কিশোর বাবু প্রমুখ। দর্শনা: `` দর্শনায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় দর্শনা প্রেসক্লাবের সামনে দামুড়হুদা উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার দেবনাথের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, দামুড়হুদা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অনন্ত কুমার শান্তারা মঙ্গল, দামুড়হুদা উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জেম্স নিপু মন্ডল, আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজে বাংলা বিভাগের প্রভাষক মিল্টন কুমার সাহা, আজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরুপ কুমার দাস, দর্শনা পৌরসভা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সমির কুমার সরকার, সহসভাপতি দিপেন ঘোষ। বক্তারা বলেন, ‘সকল ধর্ম-বর্ণের মানুষ পাশাপাশি অবস্থান করে এ দেশে বসবাস করতে চাই। সকল প্রকার সাম্প্রদায়িকতা রুখে দিয়ে আমরা যার যার অবস্থানে থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সকল জাতির মানুষের সমন্বয় এ স্বাধীন হয়েছে। আর এই স্বাধীন দেশে যে ধর্মের মানুষ হোক না কেন সে খুন বা গুম হবে এটা মেনে নেওয়া যাবে না। সকল ধর্মের মানুষের প্রতি আমাদের আহ্বান আমারা একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে উন্নয়নের পথে এগিয়ে যাবে। এসময় আরও বক্তব্য দেন শ্রী প্রশান্ত কর্মকার, শোভন দাস প্রমুখ। মানববন্ধন অনুষ্ঠান পরিচালনা করেন অনন্ত কুমার শান্তারা মঙ্গল। জীবননগর: ``জীবননগরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জীবননগর উপজেলা শাখার আয়োজেন যৌথ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ‘সাম্প্রদায়িকতা রখো- বীর বাঙ্গালী জাগে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাসস্ট্যান্ড চত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি রমেন বিশ^াসের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাসুদেব, নারায়ন ভৌমিক সাগর কুমার বিশ^াস, গোপাল সাতরা, মিনতি রানী, রেখা রানী, বিষ্ণু অধিকারী, বিজয়, দীপক অধিকারী প্রমুখ। বক্তারা সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ঝিনাইদহ: ``তথ্য প্রযুক্তির অপব্যবহার পূর্বক ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ, ছাত্র যুব ঐক্য পরিষদ জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদের সভাপতি কনক কান্তি দাস, জেলা হিন্দু-বৌদ্ধ-ঐক্য পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক সুবীর সমাদ্দার, সদর থানা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম গাঙ্গুলী, জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি পলাশ বিশ্বাস, ঐক্য পরিষদের নেতা সুশান্ত সরকার, সাধন সরকার, প্রসেনজিৎ ঘোষ সিপন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’