আমাদের অনেক সমৃদ্ধ সংস্কৃতি আছে
- আপলোড তারিখঃ
০৭-১১-২০২০
ইং
চুয়াডাঙ্গায় যুব সম্প্রীতি ক্যাম্পে পুলিশ সুপার জাহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেছেন, আমাদের অনেক সমৃদ্ধ সংস্কৃতি আছে। প্রত্যেকে মোরা পরের তরে, সকলে মোরা সকলের তরে। এরকম কিছু সংস্কৃতি আমাদের মধ্যে আছে। যেটি বাইরের দেশে নেই। কিছু খারাপ দিক আছে, তবে খারাপ দিককে আমরা ব্রান্ডিং করবো না। খারাপগুলো আমরা ভুলে যাওয়ার চেষ্টা করবো। তাহলে আমাদের সংস্কৃতি আরও বেশি উন্নত এবং মানসম্পন্ন হবে। আমরা খারাপ কিছু করবো না। গতকাল শুক্রবার বেলা আড়াইটায় যুব সম্প্রিতি ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়েভ ফাউন্ডেশনের কোষাঘাটা সিডিসিতে ইয়ুথ অ্যাস্বেলি দিনব্যাপী এই আয়োজন করে।
এসময় পুলিশ সুপার আরও বলেন, অলস মস্তিস্ক শয়তানের আড্ডা। যুবরা অবসর সময়ে স্বেচ্ছায় সমাজ তথা দেশের জন্য কাজ করবে, সেটা অনেক ভালো বিষয়। জীবনটাকে বুঝতে হবে। শুধু পড়লেই হবে না। নিজেকে সমৃদ্ধ করতে হবে। পর্দার আড়ালে আমাদের সমাজে অনেকজন কাজ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মনিরুজ্জামান, দামুড়হুদা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আল মামুন, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবিবি জহির রায়হান, প্রথম আলোর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ আলম সনি প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ুথ এসেম্বলি চুয়াডাঙ্গা সদর উপজেলার আহ্বায়ক তৌফিক শুভ। সঞ্চালনা করেন মাশরাফি মর্তুজা।
দিনব্যাপী অনুষ্ঠানে একটিভ সিটিজেন, বাধন, স্কাউট, চুয়াডাঙ্গা আঞ্চলিক ভাষা পরিষদ, গ্রিন ভয়েসসহ সব আরও বেশ কিছু সংগঠনের যুবরা অংশগ্রহণ করে। সারাদিন নাচ, গান, আলোচনা এবং বিভিন্ন খেলাধুলার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
কমেন্ট বক্স