বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন!

  • আপলোড তারিখঃ ০৬-১১-২০২০ ইং
গাংনীতে দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন!
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্দীতে দেবর আকরামুল হকের ছুরিকাঘাতে ভাবি মালা খাতুন (৩২) খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া মিরপুর নামক স্থানে তার মৃত্যু হয়। এর আগে এদিন বেলা ১১টার দিকে গাংনী উপজেলার বামুন্দী চেরাগিপাড়ার নিজ বাড়িতে ছুরিকাঘাত করে দেবর আকরামুল হক পালিয়ে যায়। এসময় মালাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল-ফালাহ ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন দেখে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। নিহত মালা খাতুন বামুন্দীর চেরাগিপাড়ার একরামুল হকের স্ত্রী। মালার স্বামী একরামুল হক ও ঘাতক আকরামুল হক বামুন্দীর চেরাগি পাড়ার সলেমান মন্ডলের ছেলে। `` প্রতিবেশিরা জানান, আকরামুল হক তার ৩ বছরের ছেলে তানজিমকে মারধর করছিলো এসময় তার ভাবি মালা খাতুন বাধা দিতে আসলে তাকে ধারালো ছুরি পেটে ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায়। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, আকরামুল হকের চায়ের দোকান রয়েছে। স্ত্রী ও সন্তানদের সাথে তার প্রায় সময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। বাধ্য হয়ে আকরামুলের স্ত্রী তাকে ৪ মাস পূর্বে ছেড়ে বাবার বাড়িতে গিয়ে বসবাস করছে। নিহত মালা খাতুনের মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আকরামুল হক পলাতক রয়েছে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান। এদিকে, মেহেরপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘাতক আকরামকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনার আশাবাদ ব্যক্ত করেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’