রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

লেগে থাকতে হবে, সফলতা আসবেই -ডিসি নজরুল ইসলাম

  • আপলোড তারিখঃ ২৯-১০-২০২০ ইং
লেগে থাকতে হবে, সফলতা আসবেই -ডিসি নজরুল ইসলাম
চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা এবং অলিম্পিয়ার্ডের সমাপনী অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ার্ডের সমাপনী হয়েছে। ডিসি সাহিত্যমঞ্চ সংলগ্ন মেলা প্রাঙ্গণে গতকাল বুধবার বেলা দুইটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলায় অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। পুরষ্কার বিতরণকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘করোনা ভাইরাসের সময়ে অনলাইনে অনেকেই ক্লাস করছো। কিন্তু যাদের বাসায় নেট ছিলোনা ক্লাস করতে পারিনি। দীর্ঘদিন তোমরা ক্লাসে যেতে পারোনি। তবে যারা ঘরে বসে পড়াশোনা করেছো তারা অনেক ভালো করেছো। কিন্তু যারা দীর্ঘ ছুটি পেয়ে পড়াশোনা থেকে দূরে সরে গেছো, সেটা কিন্তু ভালো নয়। ছাত্র জীবনের মূল উদ্দেশ্যে হলো পড়াশোনা। পরিস্থিতি যেমনই হোক না কেন, পড়াশোনা চালিয়ে যেতে হবে। আজকে তোমাদের বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কারের বই উপহার দেওয়ার কারণই হচ্ছে যাতে তোমরা পড়াশোনার মধ্যে থাকো। সবসময় পড়াশোনার সাথে সম্পৃক্ত থাকতে হবে।’ জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার আরো বলেন, তোমরা এখানে যেই প্রজেক্টগুলো নিয়ে এসেছো ও তোমাদের মাথা থেকে যেই আইডিয়াগুলো এসেছে, সেগুলোকে কীভাবে আরো ভালো করা যায় এবং বাস্তব জীবনে কাজে লাগানো যায়, সেই কাজ তোমাদের করতে হবে। আরো ভালো কিছু আবিষ্কার করতে হবে। অনেক বিজ্ঞানী আছে যারা বার বার ব্যর্থ হওয়া সত্ত্বেও হার মানেনি। শেষ পর্যন্ত তাঁরা সফল হয়েছেন। তাই লেগে থাকতে হবে। সফলতা আসবেই।’ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ ইয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারি কমিশনার (শিক্ষা ও আইসিটি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ। ‘খাদ্য নিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার’ এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা পর্যায়ে এ মেলা তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়। মেলা উপলক্ষে বিতর্ক, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলায় বিশেষ, সিনিয়র ও জুনিয়র গ্রুপে মোট ২৮টি স্টল বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা দেয়। এরমধ্যে উচ্চমাধ্যমিক পর্যায়ে ১১টি ও মাধ্যমিকপর্যায়ে ১৬টি স্টল এবং বিশেষ গ্রুপে প্রথম আলো বন্ধুসভা চুয়াডাঙ্গা জেলা কমিটি একটি স্টল দেয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক