বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্তে ফেনসিডিলসহ চারজন আটক

  • আপলোড তারিখঃ ২৫-১০-২০২০ ইং
মহেশপুর সীমান্তে ফেনসিডিলসহ চারজন আটক
মহেশপুর প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ফেনসিডিল, বল্লম, হাসুয়া ও তারকাটার বেড়া কাটার সরঞ্জামসহ চার মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনস্ত পলিয়ানপুর বিওপির হাবিলদার সফিউজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাতলার আইট নামক স্থান থেকে চার মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীকে আটক করে। এসময় আটককৃতদের নিকট হতে ফেনসিডিল, বল্লম, হাসুয়া ও তারকাটার বেড়া কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- মহেশপুরের কাজিরবেড় গ্রামের জামির মোল্লার ছেলে তাজমুল ফটিক (২৫), মতলার আইট গ্রামের হোসেন আলীর ছেলে মিজানুর রহমান (২৩), তালশার গ্রামের আব্দুল কাদের বিশ্বাসের ছেলে আলমগীর (৪০) ও কাজিরবেড় গ্রামের মুরাদের ছেলে মানিক (১৮)। গতকাল শনিবার ৫৭ বিজিবির একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে, একই দিন মাটিলা বিওপির হাবিলদার জগন্নাথ মিত্রের নেতৃত্বে একটি টহল দল জেলার মাটিলা এলাকা থেকে মাদক চোরাকারবারী ঝন্টু বিশ্বাসকে (৩০) আটক করে। তিনি মাগুরার মালোন্দা গ্রামের প্রভাষ বিশ্বাসের ছেলে। তার কাছ থেকে ১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে কোর্টে চালান করা হয়।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’