বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফেনসিডিল ও নকল মদসহ আটক ৬

  • আপলোড তারিখঃ ২৪-১০-২০২০ ইং
ফেনসিডিল ও নকল মদসহ আটক ৬
দর্শনা থানা-পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান দর্শনা অফিস: দর্শনা থানা-পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ফেনসিডিল ও নকল কেরুজ মদসহ ৬ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। দর্শনা পৌর এলাকার হটাৎপাড়া, কেরুজ গরুরগাড়ি গেট ও জয়নগর প্রথমপাড়া এলাকায় তিনটি পৃথক অভিযানে ১০৯ বোতল ফেনসিডিল, ৯ বোতল নকল কেরুজ মদ ও ৬ লিটার বাংলা মদসহ ৬জন মাদক ব্যবসায়ী আটক হয়। আটককৃতরা হলেন- দর্শনা পৌর এলাকার হঠাৎপাড়ার আনোয়ারপুরের ওয়াব কারীর ছেলে হাসান আলী (৩০), একই এলাকার আ. হামিদের ছেলে ইন্তাজ আলী (২২), আ. মান্নানের ছেলে জুলহাস (৪৬), শ্যামপুর গ্রামের ফজলুর রহমানের স্ত্রী সালেহা বেগম (৪০), দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের শ্রী দুলাল দাসের ছেলে স্বপন কুমার দাস (২১) ও একই গ্রামের শ্রী নিমাই দাসের ছেলে প্রদীপ কুমার দাস (২০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজলের নেতৃত্বে এএসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গত বৃহস্পতিবার মধ্যরাত ও গতকাল সকাল ৮টা এবং বেলা ১১টায় পৃথক তিনটি অভিযান চালিয়ে মোট ১০৯ বোতল ফেনসিডিল, ৯ বোতল কেরু কোম্পানির লোগো ব্যবহৃত নকল মদ ও ৬ লিটার বাংলা মদসহ ৬ জনকে আটক করা হয়েছে। এবিষয়ে দর্শনা থানায় আসামীদেরকে গ্রেফতার দেখিয়ে পৃথক মাদক মামলা দায়ের করে তাদের আদালতে সোপার্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’