পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে
- আপলোড তারিখঃ
২৪-১০-২০২০
ইং
আলমডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার জাহিদুল ইসলাম
আলমডাঙ্গা অফিস:
শারদীয় দুর্গোৎসবের ২য় দিন মহাসপ্তমীতে আলমডাঙ্গার বিভন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল শুক্রবার রাতে আলমডাঙ্গা উপজেলার রথতলা পূজামণ্ডপ ও স্টেশন পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। রথ তলা মন্দিরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় পুলিশ সুপার জাইদুল ইসলাম কে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন
এ সময় তিনি বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। করোনা মহামারি কথা মাথায় রেখে সকলকে পূজা মণ্ডপের স্বাস্থ্যবিধি, সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে। আপনারা শান্তিপুর্ন ভাবে স্বারদীয় উৎসব পালন করেন, আমি সর্বক্ষনিক খোজ খবর রাখব।
পূজামণ্ডপ পরিদর্শনকালে আরও ছিলেন, পৌর মেয়র হাসান কাদীর গনু, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত সর্মকর্তা (অসি) আলমগীর কবির, ওসি অপারেশন স্বপন কুমার দাস, এস আই সিদ্ধার্থ, রথতলা মন্দীর কমিটির সম্পাদক বিদ্যুৎ সাহা, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল কুমার কালু ঘোষ, আলমডাঙ্গা পুজা উদযাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম, অসিম কুমার সাহা, শুভেন্দ সিংহ রায়, জয় কুমার বিশ্বাস, বিধান কুমার বেদ, বিশ্বনাথ দেব, সুদিব কুমার বিশ্বাস, তাপস কুমার বেদ, অসিম সিংহ রায় পমুখ।
কমেন্ট বক্স