বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নতুন ১ জনের করেনা শনাক্ত

  • আপলোড তারিখঃ ২৩-১০-২০২০ ইং
চুয়াডাঙ্গায় নতুন ১ জনের করেনা শনাক্ত
২৪ ঘণ্টায় করোনায় আরও ২৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৯৬ সমীকরণ প্রতিবেদন: করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ১ হাজার ৬৯৬ জন শনাক্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ পর্যন্ত দেশে মোট করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৫ হাজার ৭৪৭ জন। করোনা শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৮২৭ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬১১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ সময় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৯৫৮ জনের। এ নিয়ে দেশে মোট ২২ লাখ ২১ হাজার ৩৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১ হাজার ৬৮৭ জন সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ১০ হাজার ৫৩২ জন। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় আরও ১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় জেলা সিভল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় মাট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৯২ জনে। গতকাল চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে নতুন ৮ জন সুস্থ হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১ হাজার ৩৯৩ জন। জানা যায়, গত বুধবার করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ ২৪টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গতকাল উক্ত নমুনার সবগুলো ফলাফলই সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। ২৪ টি নমুনার মধ্যে ১টি নমুনার ফলাফল পজেটিভ ও বাকী ২৩ টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। গতকাল করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ সদর উপজেলা থেকে ১৪টি, দামুড়হুদা থেকে ১০ ও জীবননগর উপজেলা থেকে ৩ টি নমুনাসহ মোট ২৭টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এপর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৬ হাজার ১৩৭টি, প্রাপ্ত ফলাফল ৫ হাজার ৯৮৯টি, পজিটিভ ১ হাজার ৪৯২টি, নেগেটিভ ৪ হাজার ৪৯৫টি। শেষখবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিল ৫০জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিল ৯ জন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’