বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমরা বদ্ধ পরিকর

  • আপলোড তারিখঃ ২০-১০-২০২০ ইং
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমরা বদ্ধ পরিকর
আলমডাঙ্গায় বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধবিষয়ক সভায় ডিসি নজরুল ইসলাম সরকার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় হারদী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এগুলোকে জিরো টলারেন্স করার দৃঢ় প্রত্যয় নিয়ে আপনাদের সহযোগিতায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম ছুটে চলেছি। এ জেলায় কোনো রকমের অপরাধ মেনে নেওয়া হবে না। মুজিববর্ষে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমরা বদ্ধ পরিকর।’ সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের মেম্বার সিদ্দিকুর রহমান, ওসমানপুর সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপ্যাল শামসুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধা, মসজিদের ঈমাম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সুধীজন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’