বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বঙ্গবন্ধু বাঙালি জাতির স্বাধীনতা চেয়েছিলেন -ডিসি নজরুল ইসলাম

  • আপলোড তারিখঃ ১৫-১০-২০২০ ইং
বঙ্গবন্ধু বাঙালি জাতির স্বাধীনতা চেয়েছিলেন -ডিসি নজরুল ইসলাম
চুয়াডাঙ্গায় মুজিব শতবর্ষে ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সজ্জিতকরণের উদ্বোধন নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তৎকালীন পাকিস্থান সরকারের পক্ষ থেকে একাধিকবার প্রধানমন্ত্রীত্বের অফার দেওয়া হয়েছিল। কিন্তু বাঙালি জাতির স্থপতি বঙ্গবন্ধু সে অফার না গ্রহণ করে মনে-প্রাণে চেয়েছিলেন বাঙালি জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব। মুক্ত করতে চেয়েছিলেন দীর্ঘদিনের শাসন-শোষণ ও বঞ্চনা থেকে। তিনি দেশটাকে একটি পরিবার ভাবতেন। তাইতো অতি অল্পদিনেই যুদ্ধ বিধস্ত দেশটিকে শিক্ষা-দীক্ষায় এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার চেষ্টা করছিলেন। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন শিক্ষা ছাড়া উন্নত ও সমৃদ্ধ জাতি গঠন সম্ভব নয়। তাই সবার আগে তিনি প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন। গতকাল বুধবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে মুজিব শতবর্ষে সদর উপজেলার ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সজ্জিতকরণের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এসময় মুজিবর্ষে শিক্ষার্থীদের লেখাপড়া পাশাপাশি আনন্দ-বিনোদন ও খেলাধুলার মনোরম পরিবেশ তৈরিতে সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে তার ভূয়সী প্রশংসা করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। অনুষ্ঠানের সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলো রঙিন ও সজ্জিতকরণের পাশাপাশি শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় আরও মনোযোগী করার জন্য স্মার্ট স্কুল করা হবে। প্রাথমিকভাবে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের দুটি বিদ্যালয়ে স্মার্ট স্কুলের কার্যক্রম চালু করা হবে। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ এসএম ইসরাফিল, চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ও রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দার। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উত্তম কুমার কুণ্ড। পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারগণ ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, ‘মুজিববর্ষে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলো রঙিন ও সজ্জিতকরণ করা হবে। ইতিমধ্যেই সদর উপজেলার ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে রঙিন ও সজ্জিতকরণ করা হয়েছে। এছাড়া জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পর্যায়ক্রমে শতভাগ সজ্জিকরণ করা হবে।’ অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান ফলক উন্মোচন করে মুজিব শতবর্ষে উপজেলার ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সজ্জিতকরণের আনুষ্ঠানিক উদ্বোধনী করেন। ফলক উন্মোচন শেষে রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দার অতিথিদেরকে বিদ্যালয়ের সুসজ্জিত গ্রন্থাগার, মাল্টিমিডিয়া ক্লাসরুম, নামাজঘর, ফুলের বাগান, ওয়াশ-রুম, বাচ্চাদের খেলার ঘর ঘুরিয়ে ঘুরিয়ে দেখান।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’