বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নতুন করে দুজন করোনায় আক্রান্ত

  • আপলোড তারিখঃ ১৪-১০-২০২০ ইং
চুয়াডাঙ্গায় নতুন করে দুজন করোনায় আক্রান্ত
দেশে ২৪ ঘন্টায় করোনায় আরও ২২ জনের মৃত্যু, শনাক্ত ১৫৩৭ সমীকরণ প্রতিবেদন: দেশে করোনাভাইরাস শনাক্তের ২২০তম দিনে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২জন মৃত্যুবরণ করেছেন। ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮১৫ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৫৩৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৮২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৯৫ হাজার ৮৭৩ জন। দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন মোট ৫ হাজার ৫৭৭ জন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে এ পর্যন্ত মোট ২০ লাখ ৯৮ হাজার ৩৭ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৮১ হাজার ২৭৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ১৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশের ১০৯টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৮১৫ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৩ হাজার ২৮৭ জনের। গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ৫৮৮টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন করে দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৪৬০ জনের। গতকাল মঙ্গলবার রাত ৮টায় জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য নিশ্চিত করে। গতকাল জেলায় নতুন কেউ সুস্থ হয়নি। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১ হাজার ৩৫৫ জন। নতুন আক্রান্ত দুজনই চুয়াডাঙ্গা সদর উপজেলার বাসিন্দা। জানা যায়, গত সোমবার করোনা আক্রান্ত সন্দেহে ১৭টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। গতকাল উক্ত ১৭টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পেঁৗঁছায়। এরমধ্যে দুইজনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে এবং বাকী ১৫জনের নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। গতকাল করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্যবিভাগ চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে আরও ১৬টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির বলেন, ‘জেলায় করোনা শনাক্তের হার অনেকটা কমে গেছে। সেই সাথে কমেছে মৃত্যুর হারও। গতকাল জেলায় নতুন করে দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।’ চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৫ হাজার ৯৫৯টি, প্রাপ্ত ফলাফল ৫ হাজার ৮১৭টি, পজিটিভ ১ হাজার ৪৬০টি, নেগেটিভ ৪ হাজার ৩৫৯টি। করোনায় এ জেলায় মৃত্যুবরণ করেছেন ৩৪জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিল ৫৩ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিল ১৪ জন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’