বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দেশে আরও ২৪ জনের মৃত্যু, শনাক্ত ১১৯৩

  • আপলোড তারিখঃ ১২-১০-২০২০ ইং
দেশে আরও ২৪ জনের মৃত্যু, শনাক্ত ১১৯৩
চুয়াডাঙ্গায় নতুন একজনের রিপোর্ট পজিটিভ, সুস্থ ১১ সমীকরণ প্রতিবেদন: দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫২৪ জনে। একই সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৯৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ২৬৬ জন। গতকাল রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় ৯ হাজার ৪৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৪৯৫ জন। এ পর্যন্ত দেশে সুস্থ মোট ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জন। গত ২৪ ঘণ্টায় যে ২৪ জন মারা গেছেন এর মধ্যে ১৯ জন পুরুষ ও ৫ জন নারী। এর মধ্যে ২৩ জনেরই মৃত্যু হয়েছে হাসপাতালে। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন করে একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৪৫৫ জন। গতকাল গতকাল রোববার রাত ৮টায় জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য নিশ্চিত করেন। গতকাল জেলায় আরও ১১ জন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ১ হাজার ৩৫৫ জন। নতুন আক্রান্ত ব্যক্তি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাসিন্দা। তার বয়স ৫৮ বছর। জানা যায়, গত শনিবার করোনা আক্রান্ত সন্দেহে ২১টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। গতকাল উক্ত ২১টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এরমধ্যে একজনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে এবং বাকি ২০ জনের নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। গতকাল করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্যবিভাগ চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে আরও ১৮টি ও আলমডাঙ্গা উপজেলা থেকে ৩টি নমুনাসহ ২১টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির বলেন, দামুড়হুদায় নতুন একজন করোনা শনাক্ত হয়েছে। নতুন সুস্থ হয়েছে ১১ জন। হাসপাতালের আইসোলেশন ইউনিটে বর্তমানে ১৫জন রোগী চিকিৎসাধীন অবস্থায় আছে। প্রত্যেকের অবস্থায় উন্নতির দিকে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৫ হাজার ৯২৬টি, প্রাপ্ত ফলাফল ৫ হাজার ৭৭৯টি, পজিটিভ ১ হাজার ৪৫৫টি, নেগেটিভ ৪ হাজার ৩২৬টি। করোনায় এ জেলায় মৃত্যুবরণ করেছেন ৩৪জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিল ৪৭ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিল ১৫ জন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’