বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৬টি সোনার বারসহ কলিম আটক

  • আপলোড তারিখঃ ১২-১০-২০২০ ইং
৬টি সোনার বারসহ কলিম আটক
দামুড়হুদার কুতুবপুরে বিজিবির অভিযান : পায়ুপথে পাচারকালে সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুতুবপুর থেকে পায়ুপথে সোনার পাচারের চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। তার কাছ থেকে ৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির নাম কলিম উদ্দীন (৩৮)। গতকাল রোববার সকালে তাকে আটক করা হয়। বিজিবি অধিনায়ক লে. কর্ণেল খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গতকাল রোববার বিকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিজিবি ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খালেকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিপুর বিজিবির একটি টহল দল কুতুবপুর পাকা রাস্তায় অভিযান চালিয়ে কলিম উদ্দীনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে সোনার বার পাওয়া না যাওয়ায় তাকে এক্সরে করানো হয়। এরপর তার মলদ্বারের কাছে সোনার বারগুলোর অস্তিত্ব মেলে। সে পায়ুপথ দিয়ে সোনার বারগুলো নিজের শরীরের ভেতরে ঢুকিয়ে পাচারের চেষ্টা করছিল। তাকে অতিরিক্ত পানি পান করিয়ে ৬টি সোনার বার বের করে সেগুলো জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ৬টি সোনার বারের ওজন ৬৬৮ গ্রাম (৫৭ ভরি ০৫ আনা), যার বর্তমান বাজার মূল্য সাড়ে ৩৯ লাখ টাকা। কলিম উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’