বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তোলার প্রতিশ্রুতি’

  • আপলোড তারিখঃ ০২-১০-২০২০ ইং
‘চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তোলার প্রতিশ্রুতি’
চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিতরা ডিসি-এসপিকে দিলেন ফুলেল শুভেচ্ছা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে বিজয়ী ক্রীড়া উন্নয়ন পরিষদের সদস্যরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে পৃথক ভাবে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলামের কার্যালয়ে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানান। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার নির্বাচিত সদস্যদের দেওয়া ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, আজ আপনারা যারা নির্বাচিত হয়েছেন তাদের বেশিরভাগই যুবক। আপনাদের দ্বারাই চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গনে ফিরে আসুক প্রাণ। আপনারা ক্রীড়াঙ্গনকে নবরুপে জাগিয়ে তুলবেন। করোনার এই মহামারিতে দেশের ক্রীড়াঙ্গনে সবধরনের খেলা বন্ধ হয়ে গেছে। একটু স্বাভাবিক হলে আবারও সবধরনের খেলা মাঠে গড়াবে। আপনারা চেষ্টা করবেন চুয়াডাঙ্গার খেলাধুলাকে উন্নতির পথে নিয়ে যেতে। এ সময় ক্রীড়া উন্নয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গনে উন্নয়নের ধারা অব্যাহত এবং ক্রীড়াঙ্গনকে বাঁচিয়ে রাখার প্রতিশ্রুতি দেন। সে সময় তারা আরও বলেন, করোনার সংকট কেটে গেলে এবং সবকিছু স্বাভাবিক হলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল খেলার মধ্যদিয়ে চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তোলা হবে। ``পরবর্তীতে, বেলা সাড়ে ১১ টার দিকে ক্রীড়া উন্নয়ন পরিষদের নির্বাচিত সকল সদস্যরা যান চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের কাছে। এ সময় তাঁরা পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে পুলিশ সুপার জাহিদুল ইসলাম জেলা পুলিশের পক্ষ থেকে নির্বাচিত সকল সদস্যকে অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন, ক্রীড়া উন্নয়ন পরিষদ থেকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, সহসভাপতি হাজী ইয়াকুব হোসন মালিক, সোহেল আকরাম, অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সালাউদ্দিন বিশ্বাস মিলন, কোষাধ্যক্ষ টাটুল মোল্লা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (সংরক্ষিত) খোন্দকার জিহাদ-ই-জুলফিকার টুটুল, নির্বাহী সদস্য আজাদ আলী, এখলাস উদ্দীন, তছলিম উদ্দিন, দেলোয়ার হোসেন দিলু, মোমিন খান, মহাসিন রেজা, রোকনুজ্জামান, রাশিদুল ইসলাম, রায়হান উদ্দীন, শেখ রাসেল, শফিকুল ইসলাম মালেক, সাজ্জাদ হোসেন, শিমুল হোসেন ও শাহীন কাদির। এ ছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, তানভীর রেজা টুটুল প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’