চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার জেহালায় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি নেতা শরীফ
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে ও আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ। গতকাল পৃথক পৃথক স্থানে ও ভিন্ন ভিন্ন সময়ে এ মতবিনিময় করেন তিনি।
আলমডাঙ্গা:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ। গতকাল রোববার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ বলেন, ‘সকল ভেদাভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে দেশের জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রাম করলে এই ভোটারবিহীন সরকার ক্ষমতায় থাকতে পারবে না। এই সরকার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রায় লক্ষাধিক মামলা করেছে বিএনপিকে ধ্বংস করার জন্য। তবে বিএনপি আগের যেকোনো সময়ের চাইতে এখন আরও শক্তিশালী। তাই আমাদরকে আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কর্মসূচি দেবেন, তা বাস্তবায়নের জন্য প্রস্তুত থাকতে হবে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আমিনুল হক রোকন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেহালা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সামসুল হক সমে, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আমান, আরিফ আহম্মেদ শিপ্লবসহ ইউনিয়ন যুবদলের নেতা-কর্মীরা।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা পৌর বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির নেতা শরীফুজ্জামান শরীফ। গতকাল রোববার সন্ধ্যা সাতটায় চুয়াডাঙ্গা বড় বাজার রজব আলী সুপার মার্কেটস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুবক্কর সিদ্দিক আবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, সদর থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মুন্সী আলাউদ্দীন, পৌর বিএনপির সাবেক সহসভাপতি ইনতাজ আলী, খাইরুল ইসলাম, আনিসুল হক বিশু, হাফিজুল ইসলাম মুক্ত, মহিলা দলের নেত্রী ও পৌর কাউন্সিলর শেফালী বেগম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুল হক বটুল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির দপ্তর সম্পাদক ইয়াছিন হাসান কাকন, মহিলা দলের নেত্রী নাসরীন বেগম, কুদ্দুস মহলদার, স্বপন, সালাম,আব্দুল হান্নান, সালাম, আব্দুল কুদ্দুস, দিনু, হ্যাপি, আমানুল্লাহ বাবুল, হাসান, রাজীব, তুহিন, মিলন, রফিক, জমির, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, মিশা প্রমুখ।