প্রার্থীরা ঘুরছেন দ্বারে দ্বারে, এলাকায় উৎসবের আমেজ
- আপলোড তারিখঃ
২৩-০৯-২০২০
ইং
দামুড়হুদার নতিপোতা ও নাটুদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন ১০ অক্টোবর
প্রতিবেদক, দামুড়হুদা:
আসন্ন দামুড়হুদার নতিপোতা ও নাটুদহ ইউপি নির্বাচন উপলক্ষে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। প্রার্থীরা ছুটছেন সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি। নতিপোতা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজিজুল হক আজিজ নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর দিকে, ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুজ্জামান মনির এবং হাতপাখা প্রতীক প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোশারফ হোসেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ নেতা হোগলডাঙ্গা গ্রামের কৃতী সন্তান হাজি রবিউল হাসান (মোটরসাইকেল) এবং কালিয়াবকরি গ্রামের ইয়ামিন আলী মেম্বার প্রতিদ্বন্দ্বিতা করছেন আনারস প্রতীক নিয়ে।
এদিকে, নাটুদহ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ৬ প্রার্থীর মধ্যে বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি নৌকা, জগন্নাথপুর গ্রামের কৃতিসন্তান আমির হোসেন মাস্টার প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষ নিয়ে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা জগন্নাথপুর গ্রামের ইয়াচনবী অটোরিকশা, আওয়ামী লীগ নেতা চন্দ্রবাস গ্রামের আব্দুল হালিম আনারস, একই গ্রামের বিএনপি নেতা ফজলুল হক মোটরসাইকেল এবং চারুলিয়া গ্রামের আমিনুল ইসলাম মোক্তা টেবিল ফ্যান প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নতিপোতা ইউনিয়নে ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী ৫ প্রার্থীর মধ্যে পোতারপাড়ার মুসলিমা খাতুন (সূর্যমুখী ফুল), একই গ্রামের কাকুলী খাতুন (মাইক), ভগিরথপুর গ্রামের আঞ্জুমান আক্তার (বক), একই গ্রামের মনিকা খাতুন (হেলিকপ্টার) এবং ছুটিপুর গ্রামের নাছরিন সুলতানা (তালগাছ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী ৩ প্রার্থীর মধ্যে নতিপোতা গ্রামের কাকলি খাতুন (বক) প্রতীক, কালিয়াবকরি গ্রামের মনোয়ারা খাতুন (সূর্যমুখী) ফুল এবং কালিয়াবকরি গ্রামের শেফালী খাতুন (মাইক) প্রতীক। ৩ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী ৩ প্রার্থীর মধ্যে হোগলডাঙ্গা গ্রামের ইয়াছমিন আরা (মাইক), একই গ্রামের হালিমা খাতুন (সূর্যমুখী ফুল) এবং বেড়বাড়ীর রওশনারা বেগম (বক) প্রতীক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নতিপোতা ইউনিয়নে ১ নম্বর সাধারণ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী ৪ প্রার্থীর মধ্যে ছুটিপুর গ্রামের মোখলেছুর রহমান (ভ্যানগাড়ি), একই গ্রামের মিজানুর রহমান (টিউবওয়েল), বদরুল আলম (তালা) এবং মিজুনার রহমান (ফুটবল) প্রতীক। ২ নম্বর সাধারণ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী ২ প্রার্থীর মধ্যে পোতারপাড়ার আল-মামুন (টিউবওয়েল) এবং একই আক্তরুজ্জামান (মোরগ) প্রতীক। ৩ নম্বর সাধারণ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী ৩ প্রার্থীর মধ্যে ভগিরথপুর গ্রামের আকতার শেখ (ফুটবল), একই গ্রামের আব্দুল মান্নান (টর্চ লাইট) এবং বিল্লাল হোসেন (মোরগ) প্রতীক। ৪ নম্বর সাধারণ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী ২ প্রার্থীর মধ্যে নতিপোতা গ্রামের লুকমান হাকিম (মোরগ) এবং একই গ্রামের মতিয়ার রহমান মতি (ফুটবল) প্রতীক। ৫ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী ৩ প্রার্থীর মধ্যে কালিয়াবকরি গ্রামের জাহাঙ্গীর আলম (ভ্যানগাড়ি), একই গ্রামের মামুন অর রশিদ মামুন (ফুটবল০ এবং পিজার আলী (মোরগ) প্রতীক। ৬ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী ২ প্রার্থীর মধ্যে রুদ্রপুর গ্রামের বুরহান উদ্দিন (ফুটবল) এবং কালিয়াবকরি গ্রামের পিজির উদ্দীন (মোরগ) প্রতীক। ৭ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী ৩ প্রার্থীর মধ্যে বেড়বাড়ী গ্রামের সেলিম মেম্বার (টিউবওয়েল), একই গ্রামের লিয়াকত আলী (ভ্যানগাড়ি) এবং হেমায়েতপুরের শওকত আলী (ফুটবল) প্রতীক। ৮ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী ২ প্রার্থীর মধ্যে হোগলডাঙ্গা গ্রামের মফিজুর রহমান (ফুটবল০ এবং হাফিজুর রহমান (মোরগ) প্রতীক। ৯ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী ৬ প্রার্থীর মধ্যে নাসির হোসেন (ফুটবল), এরসাদ আলী (বৈদ্যুতিক পাখা), তুহিন হোসেন (মোরগ), শফিকুল ইসলাম (ভ্যানগাড়ি), নজরুল ইসলাম (টিউবওয়েল) এবং আশাদুল হক (তালা) প্রতীক।
এদিকে নাটুদহ ইউনিয়নে সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী ২ প্রার্থীর মধ্যে জগন্নাথপুর গ্রামের রিজিয়া খাতুন (মাইক) এবং নারগিছ আক্তার (বক) প্রতীক, ২ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী ৫ প্রার্থীর মধ্যে চারুলিয়া গ্রামের ইসমোতারা খাতুন (তালগাছ), একই গ্রামের আরজুমান আরা খাতুন (কলম), সুমিতা খাতুন (মাইক), চন্দ্রবাস গ্রামের বেলী বেগম (হেলিকপ্টার) এবং আদুরী খাতুন (সূর্যমুখী ফুল) প্রতীক। ৩ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী ৫ প্রার্থীর মধ্যে চন্দ্রবাস গ্রামের কহিনুর খাতুন (তালগাছ), একই গ্রামের বিউটি খাতুন (হেলিকপ্টার), সরিফা খাতুন (সূর্যমুখী ফুল), লাখী খাতুন (বক) এবং কুনিয়া গ্রামের জেসমিনয়ারা (মাইক) প্রতীক।
নাটুদহ ইউনিয়নের ১ নম্বর সাধারণ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী ৪ প্রার্থীর মধ্যে জগন্নাথপুর গ্রামের মনিরুল ইসলাম (মোরগ), একই গ্রামের এরশাদ আলী (টিউবওয়েল), আব্দুল কুদ্দুস (ভ্যানগাড়ি) এবং হাবিবুর রহমান (টর্চলাইট)। ২ নম্বর সাধারণ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী ৫ প্রার্থীর মধ্যে জগন্নাথপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন (মোরগ), একই গ্রামের আত্তাব আলী (বৈদ্যুতিক পাখা), শাহিন হোসেন (টিউবওয়েল), আনিছুর রহমান (ফুটবল) এবং শুকুর আলী শেখ (ভ্যানগাড়ি)। ৩ নম্বর সাধারণ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী ৩ প্রার্থীর মধ্যে বোয়ালমারী গ্রামের জামসেদ আলী (টিউবওয়েল), একই গ্রামের ছানারুল ইসলাম (ভ্যানগাড়ি) এবং আমজাদ হোসেন (মোরগ) প্রতীক। ৪ নম্বর সাধারণ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী ৩ প্রার্থীর মধ্যে চারুলিয়া গ্রামের সেলিম খান (টিউবওয়েল), একই গ্রামের শাহ আলম (মোরগ) এবং জিনারুল ইসলাম (ফুটবল) প্রতীক। ৫ নম্বর সাধারণ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী ৩ প্রার্থীর মধ্যে চারুলিয়া গ্রামের মনিরুল ইসলাম (মোরগ), একই গ্রামের জসিম উদ্দীন খাঁন (ফুটবল) এবং জহির উদ্দীন খান (ভ্যানগাড়ি)। ৬ নম্বর সাধারণ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী ৪ প্রার্থীর মধ্যে চন্দ্রবাস গ্রামের আব্দুল হালিম (ফুটবল), একই গ্রামের মুনছুর আলী (মোরগ), কেরামত আলী (তালা) এবং বাইজিদ হোসেন (ভ্যানগাড়ি)। ৭ নম্বর সাধারণ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী ২ প্রার্থীর মধ্যে চন্দ্রবাস গ্রামের মোশারফ তরফদার (মোরগ) এবং খলিলুর রহমান (ভ্যানগাড়ি)। ৮ নম্বর সাধারণ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী ৩ প্রার্থীর মধ্যে ছাতিয়ানতলার সাখাওয়াত হোসেন (ফুটবল), একই গ্রামের জবেদ আলী (তালা) এবং আহম্মদ আলী (টিউবওয়েল) প্রতীক। ৯ নম্বর সাধারণ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী ২ প্রার্থীর মধ্যে কুনিয়া গ্রামের বশির আহম্মদ (মোরগ) এবং জালাল উদ্দীন (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
উল্লেখ্য, গত ২৯ মার্চ ভোট গ্রহণের দিন ধার্য থাকলেও ভোটের ঠিক এক সপ্তাহ আগে কোভিড-১৯ এর কারণে নির্বাচন কমিশন থেকে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।
কমেন্ট বক্স