বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পাট বোঝাই ট্রাক গাংনীতে উদ্ধার, গ্রেপ্তার ২

  • আপলোড তারিখঃ ১৪-০৯-২০২০ ইং
পাট বোঝাই ট্রাক গাংনীতে উদ্ধার, গ্রেপ্তার ২
বগুড়ার উদ্দেশে রওনা হওয়া ফরিদপুর মধুখালীর চুরি যাওয়া গাংনী অফিস: ফরিদপুর জেলার মধুখালী থেকে কৌশলে চুরি যাওয়া ২৫২ মন পাটসহ একটি ট্রাক গাংনী থানা-পুলিশের সহায়তায় জব্দ করেছে মধুখালী থানা পুলিশ। গতকাল রোববার বিকেলে মধুখালী থানার এসআই তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গাংনীর বালিয়াঘাটের একটি গুদাম থেকে এ পাট জব্দ করেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- হাড়াভাঙ্গা গ্রামের ইয়াছিন আলীর ছেলে সুজন ও একই গ্রামের গোলাম হোসেনের ছেলে কালাম। পাটের সত্বাধিকারী মধুখালীর আসাদুজ্জামান জানান, ‘বগুড়া মোকামতলা পাইকার জুট মিলে ২৫২ মন পাট বিক্রির উদ্দেশ্যে একটি ট্রাক লোড দেন। যার নম্বর ঢাকা মেট্রো ট- ১৮-৩০৪৭। ট্রাকের মালিক বালিয়াঘাট গ্রামের নও-মুসলিম কাউছার আলী। কাওছার নিজেই চালক ছিলেন। ট্রাকটি গত ৯ সেপ্টেম্বর বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়। ১১ সেপ্টেম্বর হয়ে গেলেও ট্রাকটি জুটমিলে না পৌছালে মধুখালী থানায় কাউছারসহ ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করি।’ এদিকে, মামলা গ্রহণ সাপেক্ষে পুলিশ পাট বোঝাই ট্রাক ও চালকের মোবাইল ফোন ট্র্যাকিং করে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায়। ট্রাক মালিক ও চালক কাউছার পালিয়ে গেলেও তার দুজন ব্যবসায়ীক পার্টনার সুজন ও কালাম ধরা পড়ে। সেই সাথে জব্দ করা হয় ট্রাক ও পাট। অভিযান পরিচালনাকারী পুলিশের উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, ‘সুচতুর কাউছার ট্রাক নিয়ে পালিয়ে আসার পর ট্রাকের সামনে কাঁচ ও অন্যান্য অংশ খুলে ফেলেন, যাতে কেউ ট্রাকটিকে সনাক্ত করতে না পারে। সে ওই গুদামটি ভাড়া নেন এবং স্থানীয়দের কাছে প্রচার করেন যে, তিনি পাট কিনে এনেছেন বিক্রি করবেন। ইতিমধ্যে বেশ কিছু পাট বিক্রিও করেছেন। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তথ্য নিয়ে অবশিষ্ট পাট উদ্ধার করা হবে।’ গ্রেপ্তারকৃত দুজনের পরিবারের দাবী, এরা পাট ব্যবসায়ী এবং কাউছারের কাছ থেকে পাট কিনেছেন। তারা চোর না। স্থানীয় লোকজনও একই কথা জানিয়ে তাদেরকে মুক্তি দিতে অনুরোধ করেন। মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল হক জানান, ‘মামলায় কাউছার আলীসহ ৬ জনকে আসামী করা হয়েছে। এরমধ্যে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। বাকিদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে আন্তঃজেলা চোর চক্রের মূল হোতাকে খোঁজা হচ্ছে।’ গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান জানান, ‘মধুখালী থেকে একজন ট্রাকচালক কৌশলে পাট চুরি করে নিয়ে আসেন। মধুখালী থানার ওসি বিষয়টি নিয়ে আমার সাথে আলাপ করেন। পরে আমি তার পাঠানো ফোর্সকে আমার থানার পুলিশ দিয়ে অভিযানে সার্বিক সহযোগিতা করি।’


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’