বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাংলাদেশকে লক্ষাধিক ভ্যাকসিন ফ্রি দেবে চীন

  • আপলোড তারিখঃ ১২-০৯-২০২০ ইং
বাংলাদেশকে লক্ষাধিক ভ্যাকসিন ফ্রি দেবে চীন
সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশে এক লাখেরও বেশি করোনা ভ্যাকসিনের ডোজ বিনামূল্যে সরবরাহ করবে চীন। গতকাল শুক্রবার মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। টাইমসের বেইজিং ব্যুরোর প্রতিনিধি সুই-লি উই তার প্রতিবেদনে বলেছেন, বাংলাদেশের রাজধানী ঢাকায় ৪ হাজার ২০০ স্বাস্থ্যকর্মীকে নিয়ে ট্রায়াল চালাবে চীনা কম্পানি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশি ফিলিপাইন দ্রুত চীনের করোনা ভ্যাকসিন পাবে। ভ্যাকসিন কেনার জন্য চীনের কাছ থেকে এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ পাবে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশ। চীনের একটি কম্পানির কাছ থেকে বাংলাদেশ পাবে এক লাখের বেশি ডোজ। এশিয়া থেকে আফ্রিকা পর্যন্ত ভ্যাকসিনের মাধ্যমে চীন কীভাবে বন্ধুত্ব বাড়াতে চাইছে প্রতিবেদনটিতে সে বিষয়ে বিস্তারিত ধারণা দেয়া হয়েছে। চীনের চারটি ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে আছে। পৃথিবীর অন্য কোনো দেশ এত ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে নিতে পারেনি। বাংলাদেশ সরকার এরই মধ্যে সিনোভ্যাকের ভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি দিয়েছে আইসিডিডিআরবি’কে। সংস্থাটি কয়েক দিন ধরে বলে আসছে, খুব দ্রুত আনুষ্ঠানিকভাবে ট্রায়াল শুরু হবে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’