বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

  • আপলোড তারিখঃ ০৪-০৯-২০২০ ইং
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (৫২) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাঁর ছেলে মাহমুদ (২২)। নিহত মিজানুর রহমান উপজেলার বেলাট দৌলতপুর গ্রামের মকছেদ আলীর ছেলে ও বেলাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে কালীগঞ্জ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্শী ফিরোজ আহম্মেদ জানান, বৃহস্পতিবার বেলা তিনটার দিকে মিজানুর রহমান তাঁর ছেলেকে নিয়ে কালীগঞ্জ শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তাঁরা কালীগঞ্জ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া চাতালের নিকট পৌঁছলে সামনে থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় ছিটকে পড়ে বাবা মিজানুর রহমান ও ছেলে মাহবুদ (২২) মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজুর রহমান নিহতের ব্যাপারটি নিশ্চিত করেছেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’