বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৫ দিনের মধ্যে সব ইজিবাইকে পাটিশন দেওয়ার নির্দেশ

  • আপলোড তারিখঃ ২০-০৭-২০২০ ইং
৫ দিনের মধ্যে সব ইজিবাইকে পাটিশন দেওয়ার নির্দেশ
চুয়াডাঙ্গা জেলা ইজিবাইক কল্যাণ সমিতির সঙ্গে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ সভা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরুত্ব নিশ্চিত করতে ৫ দিনের মধ্যে অর্থাৎ আগামী ২৫ জুলাইয়ের মধ্যে সব ইজিবাইকে নির্দিষ্ট করে রেকসিন পেপার দিয়ে হবে। ইজিবাইকগুলোর ভেতরে রেকসিন পেপার আড়াআড়ি ও লম্বালম্বিভাবে দিয়ে চারজনের বসার মতো আলাদা স্থান তৈরি করতে হবে। ২৫ জুলাইয়ের মধ্যে তা না করলে আইন অনুযায়ী প্রশাসন কঠোর ব্যবস্থা নিবে। গতকাল রোববার জেলা ইজিবাইক কল্যাণ সমিতির সঙ্গে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা পৌরসভার যৌথ আলোচনা সভার পর এ সিদ্ধান্ত জানানো হয়েছে। জানা গেছে, গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা পৌরসভা মিলনায়তনে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে চুয়াডাঙ্গা পৌর মেয়রের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির, চুয়াডাঙ্গার ট্রাফিক ইন্সপেক্টর মাহবুব কবির, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এ এইচ এম লুৎফল কবির, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মুন্সি রেজাউল করিম খোকন, পৌর কাউন্সিলর রাশেদুল হাসান, জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম মনি, গোলাম মোস্তফা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফালি খাতুন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, ইজিবাইক শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, রকিব উদ্দীন প্রমুখ। সভায় আলোচনার পর চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, করোনাভাইরাসের এই সংকটময় পরিস্তিতি মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় গুরুত্বপূর্ণ নির্দেশনা দিচ্ছেন। সরকার স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার জন্য বারবার বলছে। কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে। সেগুলো আমাদের মানতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী ইজিবাইকেও সামাজিক ও শারীরিক দূরুত্ব মেনে চলতে হবে। চুয়াডাঙ্গা পৌর সভায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এখন অব্দি শুধুমাত্র পৌরসভার মধ্যে ১০৭ জন আক্রান্ত হয়েছেন। এখন আর সময় নেই, স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। পৌর মেয়র বলেন, পৌরসভা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। পৌরসভার যাবতীয় উন্নয়ন হয় পৌরবাসীর ট্যাক্সের টাকায়। ইজিবাইক পৌরসভায় চলতে হলে পৌরসভার নিয়মানুযায়ী ট্রেড লাইসেন্সের প্রয়োজন। অতিদ্রুতই যাদের ট্রেড লাইসেন্স করা নেই, তাদের ট্রেড লাইসেন্স করতে হবে। যেকোনো সময় পৌরসভা কঠোর অবস্থানে যেতে পারে। ভুয়া কথায় কান দিবেন না। পৌরসভা ইজিবাইকের রেজিস্ট্রেশন দিচ্ছে না। দিচ্ছে তাঁর অধীনে চলার জন্য অনুমতিপত্র। যেটি ট্রেড লাইসেন্স। তিনি আরও বলেন, ‘কিছু স্বার্থন্বেষী মানুষ ভুল তথ্য ছড়াচ্ছে। আসলে এই ট্রেড লাইসেন্স দেওয়ার অধিকার পৌরসভার আছে। আমাদের পাশের জেলা ঝিনাইদহ, যশোর, মাগুরার থেকে অনেক কম মূল্যে চুয়াডাঙ্গা পৌরসভা ট্রেড লাইসেন্স দিচ্ছে। এই টাকাটা পৌরসভার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এটি সরকারের রাজস্ব আয়।’ চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, স্বাস্থ্যবিধি মানতেই হবে। সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকারি নির্দেশনা না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের সঙ্গে আলোচনা করেই এক সপ্তাহ অর্থাৎ আগামী ২৫ জুলাই পর্যন্ত সময় দেওয়া হলো। এই সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সকল ইজিবাইকে রেকসিন কাগজ দিয়ে আড়াআড়ি ও লম্বালম্বিভাবে ভেতরে চারজনের আলাদা আলাদা বসার ব্যবস্থা করতে হবে। এতে সামাজিক ও শারীরিক দূরুত্ব নিশ্চিত করা সম্ভব। আমরা প্রথমে হার্ডবোর্ড বা ককসিট দিয়ে এটি করতে বলেছিলাম। তবে এতে আপনাদের অনেক খরচ হবে। পরে বিষয়টি বিবেচনা করে টেকনিশিয়ান ও চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে রেকসিন পেপার দেওয়া নির্দেশনা দেওয়া হচ্ছে। এটিতে খরচ কম। আবার পরে পরিস্থিতি স্বাভাবিক হলে, খুব সহজেই স্টাকচার চেঞ্জ করা যাবে। আপাতত ডান পাশের দরজাটা খুলে দিতে পারেন। এতে সমস্যা নেই। তবে ২৫ তারিখের পর যদি কোনো ইজিবাইক এই স্বাস্থ্যবিধি না মানে, তবে আইন অনুযায়ী কঠোর অবস্থানে যাবে সরকার। সংক্রমক রোগ প্রতিরোধ আইনে জেল জরিমানা হতে পারে। তিনি আরও বলেন, ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে স্পষ্টভাবে বলা হচ্ছে সরকারি নিয়ম অনুযাযী আপাতত সময়ের জন্য স্বাস্থ্যবিধি মেনে যাত্রী উঠানোর জন্য ভাড়া ৫০ শতাংশ বাড়ানো যাবে। অর্থাৎ আগে যে ভাড়া ১০ টাকা ছিল, সেটি এখন ১৫ টাকা নেওয়া যাবে। তবে এর বেশি নিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ সময় ইজিবাইক চালক সমিতির নেতৃবৃন্দ বিষয়টি মেনে নিয়ে ২৫ তারিখের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ইজিবাইক চালানোর আশ্বাস প্রদান করেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’