বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যুবদের সুপারিশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেবার আশ্বাস

  • আপলোড তারিখঃ ১৭-০৭-২০২০ ইং
যুবদের সুপারিশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেবার আশ্বাস
চুয়াডাঙ্গায় অনলাইন প্লাটফর্মে ‘শিক্ষা কার্যক্রম নিয়ে যুবদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ‘করোনা সংকটে শিক্ষা কার্যক্রম : সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়ে যুবদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনলাইন প্লাটফর্মে জুম ক্লাউড অ্যাপে ইয়ুথ অ্যাসেম্বলি, চুয়াডাঙ্গার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনলাইন প্লাটফর্মে এ আলোচনায় মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক সময়ের সমীকরণ। জুম অ্যাপে যুক্ত থেকে সভায় অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ, জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী ও দৈনিক প্রথম আলোর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ আলম সনি। যুব প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন আবু তৈয়ুব (নীল), লুৎফুন নাহার লতা, মাশরাফি মর্তুজা, তামান্না, হাবীব রায়হান, ঐশ্বর্য সাহা প্রিয়া, সুরাইয়া, সাইদুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন তৌফিক শুভ। ‘করোনা সংকটে শিক্ষা কার্যক্রম : সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়ে যুবদের ভাবনা’ শীর্ষক এ আলোচনায় যুবদের মধ্য থেকে বেশ কিছু সুপারিশ উঠে আসে। যার মধ্যে অন্যতম হচ্ছে, ১. ডিভাইস সহজলভ্য ও ইন্টারনেট খরচ শিক্ষা বাজেটের আওতায় আনতে হবে। ২. অনলাইন টিউশন ফিস কমাতে হবে। ৩. পরীক্ষা বাণিজ্য বন্ধ ও এর বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৪. অভিজ্ঞ শিক্ষ দ্বারা অনলাইন ক্লাস পরিচালনা করতে হবে ও প্রশ্ন করার সুযোগ দিতে হবে। ৫. ক্লাস চলাকালীন সময়ে শতভাগ বিদ্যুত নিশ্চিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রযুক্তি উন্নয়ন করতে হবে। যাতে করে অনলাইন ক্লাস ও পরীক্ষা নেওয়া যায়। ৬. বিনা পয়সায় ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে হবে। ৭. করোনা সংকটে যাতে বাল্যবিবাহ না হয়, সেদিকে নজর দিতে হবে। অতিথিরা করোনাকালীন সময়ে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, এই সংকট থেকে শিক্ষার্থীদের বাঁচাতে হলে সরকার শিক্ষক সমাজ ও অভিভাবকদের সকলকে এগিয়ে আসতে হবে। তাঁরা অনলাইন প্রাইভেট শিক্ষকদের একটু মানবিক হওয়ারও আহ্বান জানান। এ সময় অতিথিরা তাঁদের আলোচনায় যুবদের সুচিন্তিত সকল সুপারিশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’