চুয়াডাঙ্গায় চিকিৎসক-বিজিবির সদস্যসহ ১০ জন আক্রান্ত
- আপলোড তারিখঃ
১৩-০৭-২০২০
ইং
২৪ ঘন্টায় মেহেরপুরে ৪, ঝিনাইদহে ৩৭ ও কুষ্টিয়ায় ৩৬ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় একজন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা, একজন বিজিবি সদস্যসহ নতুন করে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল রোববার রাত ৮টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। এ নিয়ে জেলায় ১১৫ দিনে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৪ জনে। গতকাল নতুন ৭ জন সুস্থ হয়েছেন। নতুন আক্রান্ত ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার বিজিবি সদস্য ১ জন, সদর উপজেলা পরিষদের চুতুর্থ শ্রেণির কর্মচারী ২ জন, আরামপাড়ার ১ জন, পৌরসভা পাড়ার ১ জন, হাজরাহাটি গ্রামের ১ জন, আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের ১ জনসহ ৭ জন। আলমডাঙ্গা উপজেলার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন উপসহকারী চিকিৎসা কর্মকর্তাসহ ২ জন এবং দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু পাড়ার ১ জনসহ জেলায় নতুন আক্রান্ত হয়েছেন ১০ জন।
গতকাল চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত সন্দেহে ২৯টি নমুনা সংগ্রহ করেছে। সদর উপজেলা থেকে ১২টি ও দামুড়হুদা উপজেলা থেকে ১৭টি নমুনাসহ সংগৃহীত ২৯টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের তথ্যে জানা যায়, গতকাল ল্যাবে চুয়াডাঙ্গার ফলোআপ নমুনাসহ ৪৩টি, মেহেরপুরের ১৯টি, ঝিনাইদহের ৮৭টি, কুষ্টিয়ার ২০৩টি, নড়াইলের ৬টি নমুনাসহ ৩৫৮টি নমুনা পরীক্ষা করে চুয়াডাঙ্গায় ১০ জন, মেহেরপুরে ৪ জন, ঝিনাইদহের ৩৭ জন, কুষ্টিয়ায় ৩৬ জনসহ মোট ৮৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলার ১ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। নড়াইলের ৬টি রিপোর্টসহ বাকিগুলোর ফলাফল নেগেটিভ।
চুয়াডাঙ্গায় ১৯ মার্চ প্রথম আলমডাঙ্গা উপজেলার ইতালী প্রবাসী এক যুবকের শরীরে করোনা শনাক্ত হয়। প্রথম করোনা শনাক্তের ১১৫তম দিনে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০২ জনে। চুয়াডাঙ্গায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন সদর উপজেলায় ১০৯ জন, আলমডাঙ্গা উপজেলায় ৮০ জন, দামুড়হুদা উপজেলায় ৮৩ জন, জীবননগর উপজেলায় ৩০ জনসহ মোট ৩০২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন সদর উপজেলায় ৬৭ জন, আলমডাঙ্গা উপজেলায় ৫৩ জন, দামুড়হুদা উপজেলায় ৫৮ জন, জীবননগর উপজেলায় ১৮ জনসহ মোট ১৯৬ জন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৪৬৮টি। প্রাপ্ত ফলাফল ২৩৪৬টি। করোনা শনাক্ত হয়েছে ৩০২ জনের, করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ২০৪২ জনের। সুস্থ ১৯৬ জন ও মৃত্যু ৩ জন।
কমেন্ট বক্স