বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

করোনা উপসর্গ নিয়ে প্রকৌশলীর মৃত্যু, দাফনে মেলেনি খাটিয়া!

  • আপলোড তারিখঃ ০৬-০৭-২০২০ ইং
করোনা উপসর্গ নিয়ে প্রকৌশলীর মৃত্যু, দাফনে মেলেনি খাটিয়া!
ঝিনাইদহ অফিস: করোনায় মৃত বলে দাফনকারী টিমকে কোন খাটিয়া দেওয়া হয়নি। আসেননি কোন স্বজন। অগত্যা গভীর রাতে ঝিনাইদহ ইসলামী ফাউণ্ডেশনের লাশ দাফনকারী কমিটি এ্যাম্বুলেন্সে রেখেই মৃত ব্যক্তির জানাযা সম্পন্ন করেন। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে জেলার শৈলকুপা পৌরসভার মধ্যপাড়ায়। এই পাড়ায় মৃত রফি উদ্দীন মোল্লার প্রকৌশলী ছেলে গোলাম সরওয়ার মোর্শেদ (৫২) চট্রগ্রাম রেলওয়েতে প্রকৌশলী পদে কর্মরত ছিলেন। সেখানে করোনা উপসর্গ দেখা দিলে তিনি গত ২৯ জুন শৈলকুপার বাড়িতে আসেন এবং পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। গত বুধবার গোলাম সরওয়ার মোর্শেদ কুষ্টিয়া সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে শারিক অবস্থার অবনতি ঘটলে তাকে বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়। গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। রাতে তার লাশ বাড়ি আসার পর কোন আত্মীয় স্বজন আসেন নি তাকে দাফনের জন্য। এমনকি গ্রামবাসি তার জানাজা পড়ানোর জন্য একটি খাটিয়াও দেন নি। অগত্যা ইসলামী ফাউন্ডেশনের লাশ দাফনকারী কমিটি মোর্শেদের লাশ এ্যাম্বুলেন্সে রখেইে জানাযা সম্পন্ন করে দাফন করেন। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আব্দুল হামিদ খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দিন যতই যাচ্ছে আমরা নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি। তিনি বলেন, গ্রামবাসীর অসহযোগীতার ফলে আমরা শৈলকুপা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সার্বিক তত্বাবধানে লাশটি দাফন করতে সক্ষম হয়। উল্লেখ্য, ঝিনাইদহ ইসলামী ফাউন্ডেশনের লাশ দাফন কমিটির মাধ্যমে এ পর্যন্ত ১৬ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ মৃত ব্যক্তিকে সমাহিত করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’