বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের করোনা শনাক্ত

  • আপলোড তারিখঃ ১৮-০৬-২০২০ ইং
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নতুন আরও ১৭ জনের করোনা শনাক্ত করেছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব। গতকাল বুধবার রাত ৯টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬৪ জন। তথ্য মতে, কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব গতকাল (১৭ জুন) মোট ২৮১টি নমুনা পরীক্ষা করেছে। চুয়াডাঙ্গা জেলার ১১৫টি নমুনা পরীক্ষা করে ১৭ জন নতুন শনাক্ত হয়েছে এবং ২ জনের ফলোআপ নমুনায় করোনা শনাক্ত হয়েছে, কুষ্টিয়া জেলার ১২৯টি নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মেহেরপুর ৩৭টি নমুনা পরীক্ষা করে নতুন ২ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ। এদিকে, গতকাল সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস ৫৪টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৩ জন করোনা শনাক্ত হয়। আক্রান্তরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার একজন, আলমডাঙ্গা উপজেলার একজন এবং দামুড়হুদা উপজেলার পুলিশ সদস্য একজন। গতকাল সকালে পুলিশ সদস্যকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেসনে নেওয়া হয়েছে এবং অন্য দুজনকে হোম আইসোলেসনে রাখা হয়েছে। গতকাল করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ ৩০টি নমুনা সংগ্রহ করেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ১৪ জনের ও দামুড়হুদা উপজেলা থেকে ১৬ জনের নমুনাসহ সংগৃহীত ৩০টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’