বুধবার, ১০ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় শারীরিক দূরুত্ব নিশ্চিত করতে তিন বাহিনীর বিশেষ টাস্কফোর্সের অভিযান

  • আপলোড তারিখঃ ০৬-০৫-২০২০ ইং
চুয়াডাঙ্গায় শারীরিক দূরুত্ব নিশ্চিত করতে তিন বাহিনীর বিশেষ টাস্কফোর্সের অভিযান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের বিস্তার রোধে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখা এবং বাজারে অধিক লোকসমাগম ঠেকাতে শহরে অভিযান পরিচালনা করেছে তিন বাহিনীর বিশেষ টাস্কফোর্স। মঙ্গলবার (৫ মে) সকাল ১০টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে অভিযানের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করা হয়। পরে জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে তাঁরা। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ও চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান। অভিযানে ইজিবাইকে অনেক জনের ভ্রমণ বন্ধ করা, মোটরসাইকেলে একের অধিকজনের যাতায়াত বন্ধকরণ এবং দোকানপাট না খোলার বিষয়ে সচেতনতা কার্যক্রম করতে দেখা যায়। হ্যান্ড মাইকে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন তাঁরা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মেয়র প্রার্থী আওসাফ আবিরের ব্যতিক্রম উদ্যোগ