আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার নাগদা ইউনিয়নের নাগদাহ গ্রামের গৃহবধু পায়রার পেট থেকে ৫ কেজি ওজনের টিউমার অপারেশন করে অপসারণ করা হয়েছে। উল্লেখ্য নাগদাহ গ্রামের দরিদ্র চা দোকানদার বুড়ো মন্ডলের স্ত্রী পায়রা খাতুন দীর্ঘদিন যাবত পেটের ব্যাথায় কষ্ট পাচ্ছিল। আলট্রাসনো করে দেখা যায় তার পেটে বড়সড় এক টিউমার আছে। অবশেষে নাগদাহ গোলামবানু হাসপাতালে অপারেশন করা হলে দেখা যায় ৫ কেজি ওজনের এক টিউমার। বর্তমানে রোগী সুস্থ আছে অপারেশন করেন কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রভাষক ও বিশেষজ্ঞ সার্জন ডা: এসএম নুরুদ্দিন রুমি এ্যানেসথিয়ার দায়িত্ব ছিলেন ডাঃ মোঃ রফিকুল ইসলাম অপারেশনের সময় রোগীকে প্রয়োজনীয় দুই ব্যাগ রক্ত বিনামূল্যে প্রদান করেন এবং সকল খরচাদিসহ সার্বিক সহযোগীতা প্রদান করেন নাগদাহ গ্রামে সামাজিক প্রতিষ্ঠান অনির্বান সংঘ অপারেশন শেষে হাসপাতালের মূখপাত্র জানান গোলামবানু হাসপাতালে সকল প্রকার অপারেশন বিশেষজ্ঞ সার্জন দ্বারা করা হয়। তিনি জানান সকলের সহযোগীতা থাকলে এই কাজ অব্যাহত রাখতে পারবো ইনশাল্লাহ। ক্লাবের প্রধান উপদেষ্টা নঈম হাসান জোয়ার্দ্দার, সাধারন সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা মহোদয় অপারেশনের সময় সার্বিক খোঁজ খবর রাখেন।
সমীকরণ প্রতিবেদন