আলমডাঙ্গা নাগদাহ গোলাম বানু হাসপাতালে ডা: রুমীর সফল অপারেশনের মাধ্যমে মহিলার পেট থেকে ৫ কেজি ওজনের টিউমার অপসারণ

আপলোড তারিখঃ 2017-03-01 ইং
আলমডাঙ্গা নাগদাহ গোলাম বানু হাসপাতালে ডা: রুমীর সফল অপারেশনের মাধ্যমে মহিলার পেট থেকে ৫ কেজি ওজনের টিউমার অপসারণ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার নাগদা ইউনিয়নের নাগদাহ গ্রামের গৃহবধু পায়রার পেট থেকে ৫ কেজি ওজনের টিউমার অপারেশন করে অপসারণ করা হয়েছে। উল্লেখ্য নাগদাহ গ্রামের দরিদ্র চা দোকানদার বুড়ো মন্ডলের স্ত্রী পায়রা খাতুন দীর্ঘদিন যাবত পেটের ব্যাথায় কষ্ট পাচ্ছিল। আলট্রাসনো করে দেখা যায় তার পেটে বড়সড় এক টিউমার আছে। অবশেষে নাগদাহ গোলামবানু হাসপাতালে অপারেশন করা হলে দেখা যায় ৫ কেজি ওজনের এক টিউমার। বর্তমানে রোগী সুস্থ আছে অপারেশন করেন কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রভাষক ও বিশেষজ্ঞ সার্জন ডা: এসএম নুরুদ্দিন রুমি এ্যানেসথিয়ার দায়িত্ব ছিলেন ডাঃ মোঃ রফিকুল ইসলাম অপারেশনের সময় রোগীকে প্রয়োজনীয় দুই ব্যাগ রক্ত বিনামূল্যে প্রদান করেন এবং সকল খরচাদিসহ সার্বিক সহযোগীতা প্রদান করেন নাগদাহ গ্রামে সামাজিক প্রতিষ্ঠান অনির্বান সংঘ অপারেশন শেষে হাসপাতালের  মূখপাত্র জানান গোলামবানু হাসপাতালে সকল প্রকার অপারেশন বিশেষজ্ঞ সার্জন দ্বারা করা হয়। তিনি জানান সকলের সহযোগীতা থাকলে এই কাজ অব্যাহত রাখতে পারবো ইনশাল্লাহ। ক্লাবের প্রধান উপদেষ্টা নঈম হাসান জোয়ার্দ্দার, সাধারন সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা মহোদয়  অপারেশনের সময় সার্বিক খোঁজ খবর রাখেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)