বুধবার, ১০ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

করোনা সংকটে সক্রিয় যশোর সেনানিবাসের সদস্যরা

  • আপলোড তারিখঃ ২৩-০৪-২০২০ ইং
করোনা সংকটে সক্রিয় যশোর সেনানিবাসের সদস্যরা
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস প্রতিরোধে গত ২৫ মার্চ থেকে চলছে সাধারণ ছুটি আর লকডাউন। আর এই অসময়ে কর্মহীন হয়ে চরম বিপাকে হাঁসফাঁস অবস্থা খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর। এই জনগোষ্ঠীর সহায়তায় মাঠে নেমেছে দেশের অকুতোভয়ী সেনা সদস্যরা। নিজের জীবনের পরোয়া না করে খাদ্য সহায়তা নিয়ে বাড়ি বাড়ি ছুটছেন তাঁরা। এছাড়াও এ উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় যশোর সেনানিবাসের সেনাসদস্যরা স্থানীয় প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি করছেন নানা প্রকার সামাজিক ও জনসচেতনতামূলক কাজ। বুধবারও (২২ এপ্রিল) তাঁদের এ কার্যক্রম অব্যাহত ছিল।   `` করোনা সংক্রমন রোধে মানুষকে ঘরে থাকতে উৎসাহ প্রদান করছেন যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। `` নিরাপদ দূরত্ব বজায় রাখতে যশোর সেনানিবাসের পেট্রোল টিম সচেতনতামূলক বক্তব্য দিচ্ছেন। `` করোনা পরিস্থিতিতে দুস্থ মানুষের মধ্যে খাদ্যসহায়তা প্রদান করা হচ্ছে। `` করোনা পরিস্থিতিতে দুস্থ মানুষের মধ্যে খাদ্যসহায়তা প্রদান করা হচ্ছে। `` করোনা দুর্যোগ মোকাবিলায় রাতের আঁধারে ছিন্নমূল মানুষকে খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে। `` করোনা দুর্যোগ মোকাবিলায় রাতের আঁধারে ছিন্নমূল মানুষকে খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে। `` করোনা দুর্যোগ মোকাবিলায় রাতের আঁধারে ছিন্নমূল মানুষকে খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে। `` করোনা দুর্যোগ মোকাবিলায় রাতের আঁধারে ছিন্নমূল মানুষকে খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে। `` নির্ধারিত সময়ের মধ্যে দোকান বন্ধ না করায় ব্যবসায়ীকে জরিমানা প্রদান করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। সঙ্গে এক সেনাসদস্য। `` করোনায় বাচ্চাদের ঘরে থাকতে সচেতনতামূলক বক্তব্য দিচ্ছেন যশোর সেনানিবাসের এক সেনাসদস্য। `` স্থানীয় বাজারে সামাজিক দূরুত্ব বজায় রাখতে সেনাসদস্যদের তৎপরতা অব্যাহত। `` সরকারি নির্দেশনা অমান্য করে পিকআপে যাত্রী বহন করায় গাড়িটিকে আটক করে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করছে সেনাবাহিনী। `` মাস্ক পরিধান ও সামাজিক দূরুত্ব বজায় রেখে চলাচল করতে ভ্যানে আরোহী ব্যক্তিদেরকে প্রেষণা প্রদান করা হচ্ছে। `` বেনাপোল স্থলবন্দর হতে বিদেশ ফেরত নাগরিকদেরকে হোম কোয়ারেন্টাইন সেন্টারে স্ক্রিনিং করছেন যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মেয়র প্রার্থী আওসাফ আবিরের ব্যতিক্রম উদ্যোগ