সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশ্বর্ত মুক্তি চাই

  • আপলোড তারিখঃ ২০-০২-২০২০ ইং
অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশ্বর্ত মুক্তি চাই
দামুড়হুদায় জাতীয়তাবাদী যুবদলের প্রতিনিধি সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমীকরণ প্রতিবেদক: দামুড়হুদায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক আলোচনা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটার দিকে দামুড়হুদা বাজারস্থ দলীয় কার্যালয়ে চুয়াডাঙ্গা জেলা যুবদলের উদ্যোগে ওই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আলী আকবার চুন্নু। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় যুবদলের সহসভাপতি মাহবুব হাসান পিয়ারু, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন মোল্লা, কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান, খুলনা বিভাগীয় যুবদলের সহসাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, কেন্দ্রীয় যুবদলের সহসাংগঠনিক সম্পাদক কফিল উদ্দীন ভূইয়া, খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শামীম কবীর, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহসভাপতি আশরাফ বিশ্বাস মিণ্টু, সহসভাপতি আনিসুজ্জামান আনিস, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজিব খান। সভায় শুভেচ্ছা বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির। সভায় দামুড়হুদা উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সাংগঠনিক কার্যক্রম বেগবান করার পাশাপাশি দলীয় ত্যাগী নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কাধে কাধ মিলিয়ে রাজপথ দখলসহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। সেই সঙ্গে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশ্বর্ত মুক্তির আহ্বান জানানো হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড