সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী পালন

  • আপলোড তারিখঃ ২৫-০১-২০২০ ইং
চুয়াডাঙ্গায় আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়ানুরাগী আরাফাত রহমান কোকোর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চুয়াডাঙ্গা বড় বাজার রজব আলী সুপার মাকেটস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুবক্কর সিদ্দিক আবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সহসভাপতি খায়রুল ইসলাম, হাফিজুল ইসলাম মুক্ত, আনিসুল হক বিশু, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সদস্য শাহাবুদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শামসুল হক ঝণ্টু, প্রচার সম্পাদক মাবুদ সরকার তাঁতীবিষয়ক সম্পাদক মহাসিন আলী, শিল্পবিষয়ক সম্পাদক শাহাজামাল, রুবেল হাসান, ইমন হাসান, অপু ইসলাম, জেলা ছাত্রদলের নেতা মোস্তফা জামান মস্তো, সাইমুন মিশা, কনক হাসান, ওমর ফারুক সুমন, রফিক, রাসিব, সম্পদ,কানন প্রমুখ। আলোচনা সভাটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই স্বৈরাচারী সরকারের প্রতিহিংসার আগুনে দগ্ধ হয়েই মৃত্যুবরণ করেছিলেন আরাফাত রহমান কোকো। রাজনৈতিক অঙ্গনে না থেকেও কেবল জিয়া পরিবারের সদস্য বলেই সরকারের মিথ্যা মামলার চাপে পড়ে তাঁকে দুনিয়ার মায়া ত্যাগ করতে হয়। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড