সোমবার, ১৫ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাধারণ শিক্ষার্থীদের ভর্তির অভিযোগ

  • আপলোড তারিখঃ ০৭-০১-২০২০ ইং
সাধারণ শিক্ষার্থীদের ভর্তির অভিযোগ
গড়াইটুপির সিলিন্দিপাড়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদরের নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের সিলিন্দিপাড়ায় চলছে একটি নামবিহীন প্রতিবন্ধী বিদ্যালয়। নামে এটি প্রতিবন্ধী বিদ্যালয় হলেও এখানে যারা শিক্ষা নিচ্ছে, তাদের মধ্যে শতকরা ৯০ ভাগই সাধারণ শিক্ষার্থী। সরেজমিনে দেখা গেছে, স্কুলের নাম উল্লেখ করে স্কুলে কোনো সাইনবোর্ড নেই। টিনসেডের জানালাবিহীন একটি কক্ষে ৬০ থেকে ৭০ জন শিক্ষার্থীদের নিয়ে ক্লাস নিচ্ছেন কয়েকজন শিক্ষক। যাঁরা শ্রেণিকক্ষে পাঠদান করছেন, তাঁদের মধ্যে প্রায় সবাই এইসএসসি সমমান পরিক্ষায় উত্তীর্ণ। তবে নীতিমালা অনুযায়ী, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক পাস। এ সময় বিদ্যালয়ে অধ্যয়নরত কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তারা জানায়, ‘আমরা সবাই প্রতিবন্ধী নই, তারপরও এখানে লেখাপড়া করছি।’ এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু জানান, ‘প্রতিবন্ধী বিদ্যালয়ে অধ্যয়নরত সব ছাত্র-ছাত্রীকে অবশ্যই প্রতিবন্ধী হতে হবে। প্রতিবন্ধী বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণ করা পুরোটাই আইনের বিরুদ্ধে। এ বিষয়ে আমরা তদন্ত করব। যদি এর সত্যতা পাই, তাহলে অবশ্যই আইনের আওতায় আনা হবে।’ স্থানীয়রা জানান, ‘গত কয়েক দিন আগে এখানে আশপাশের কয়েকজন ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রতিবন্ধীদের একটি স্কুল নির্মাণ করছেন এ গ্রামের শাহাজান আলী। তবে প্রতিবন্ধী বাচ্চাদের বদলে এখানে স্বাভাবিক শিক্ষার্থীরাই বেশি।’ এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ও প্রতিষ্ঠাতা শাহাজান আলী জানান, ‘আমি যে বিদ্যালয়টি স্থাপন করেছি, এটা প্রতিবন্ধী ও এতিমদের জন্য।’ তবে এ বিষয়ে শাহাজান আলীর কাছে বিদ্যালয় স্থাপনের তারিখ ও বিদ্যালয়ের নাম জানতে চাইলে তিনি সঠিকভাবে সেটা জানাতে পারেননি। বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, ‘বিদ্যালয়টিতে বর্তমানে ১০৪ জন শিক্ষার্থী আছে। তবে আমরা এখানে প্রতিবন্ধীর পাশাপাশি ভালো শিক্ষার্থীদের কেউ শিক্ষাদান করছি।’ চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী বলেন, প্রতিবন্ধী বিদ্যালয় শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্য। এখানে কোনো সুস্থ শিক্ষার্থীকে ভর্তি করা যাবে না। সুস্থদের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। প্রতিবন্ধী বিদ্যালয় যদি সুস্থ শিক্ষার্থীদের ভর্তি করে, তাহলে বিষয়টি বেআইনি হিসেবেই গণ্য হবে। উল্লেখ্য, গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ওই প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অর্থ-বাণিজ্যের প্রতিবাদে একটি স্মারকলিপি প্রেরণ করেছেন নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ।


কমেন্ট বক্স
notebook

নিখোঁজের একদিন পর উদ্ধার হওয়া শিবির নেতার বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা