রবিবার, ১৪ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উপজেলা নির্বাচনে অংশ নেবে বিএনপি

  • আপলোড তারিখঃ ০৮-০৯-২০১৯ ইং
উপজেলা নির্বাচনে অংশ নেবে বিএনপি
সমীকরণ প্রতিবেদন: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তোলার পর এই সরকারের সময়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি, তা থেকে সরে এসেছে দলটি। গতকাল শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আসন্ন ৮ উপজেলায় নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী ১৪ অক্টোবর ৮ উপজেলায় যে নির্বাচন হবে, সেই নির্বাচনে দলীয় প্রতীকে আমরা অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। গত বছরের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট ডাকাতির অভিযোগ তুলেছিল বিএনপি। এরপর তারা উপজেলা পরিষদ নির্বাচন বয়কট করে। উপজেলা নির্বাচনে বিএনপির যে নেতারা অংশ নিয়েছিলেন, তাদের বহিষ্কারও করা হয়। সম্প্রতি তাদের বিষয়ে নরম হয় বিএনপি। গতকাল শনিবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে লন্ডন থেকে স্কাইপে যুক্ত থেকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


কমেন্ট বক্স
notebook

নিখোঁজের একদিন পর উদ্ধার হওয়া শিবির নেতার বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা