রবিবার, ১৪ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সচ্ছল ব্যক্তিদের প্রবীণদের কল্যাণে সহযোগিতা করার আহ্বান

  • আপলোড তারিখঃ ০৩-০৯-২০১৯ ইং
সচ্ছল ব্যক্তিদের প্রবীণদের কল্যাণে সহযোগিতা করার আহ্বান
চুয়াডাঙ্গা প্রবীণ হিতৈষী সংঘ পরিদর্শনকালে এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন সমীকরণ প্রতিবেদক: বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখা কার্যালয় পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল সোমবার বিকেলে তিনি ঘুরে ঘুরে কার্যালয়ের সব কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় এমপি ছেলুন জোয়ার্দ্দার এখানকার পরিচ্ছন্ন পরিবেশ, স্বল্পমূল্যে চিকিৎসাসেবা, ফিজিওথেরাপি ও আবাসন ব্যবস্থা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি সেবামূলক এ কাজের সম্ভাব্য সব খাতে সহযোগিতা করার আশ্বাস দেন। এ ছাড়াও তিনি সমাজের সব সচ্ছল ব্যক্তিদের উদার মন নিয়ে প্রবীণদের কল্যাণে সহযোগিতার হাত প্রসারিত করতে আহ্বান জানান। এর আগে এমপি ছেলুন জোয়ার্দ্দার প্রবীণ হিতৈষী কার্যালয়ে পৌঁছালে সংগঠনের সভাপতি মো. ইদ্রিস হোসেন ও সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ এ কিউ এম আলফাজ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হালিম, নির্বাহী সদস্য এ কে এম আলী আখতার, মো. আবু বকর, এ কে আজাদ, মোস্তফা কামাল, বিশ্বনাথ কর্মকার, মোহা. আব্দুস সামাদ, খন্দকার ইকবাল হাসান, ডা. মুস্তাকুর রহমান জোয়ার্দ্দার, শ্যামল কুমার সাহা, মো. আলাউদ্দীন প্রমুখ। সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. আফজালুল হক।


কমেন্ট বক্স
notebook

নিখোঁজের একদিন পর উদ্ধার হওয়া শিবির নেতার বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা