সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘চুয়াডাঙ্গা আমার হৃদয়ের স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

  • আপলোড তারিখঃ ২৯-০৮-২০১৯ ইং
‘চুয়াডাঙ্গা আমার হৃদয়ের স্বর্ণাক্ষরে লেখা থাকবে’
পৃথক পৃথক স্থানে বিদায়ী সংবর্ধনা ও চা-চক্রে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস সমীকরণ প্রতিবেদন: সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার পৃথক স্থানে এ সংবর্ধনা ও চা-চক্র অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী অতিথি ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম। আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোল্লা আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন। অনুষ্ঠানটি সঞ্চানলা করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার। এদিকে, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সদস্যদের সঙ্গে বিদায়ী জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের চা-চক্র আয়োজন করা হয়। গতকাল বুধবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের আয়োজনে প্রেসক্লাবের মিলনায়তনে এ চা-চক্র অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, এনএসআই উপপরিচালক জামিল সিদ্দিকী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম। বক্তব্যের শুরুতেই চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক আকাশ খবরে সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউক ও জ্যৈষ্ঠ সাংবাদিক দি ডেইলি ইনডিপিন্ডেন্ট-এর জেলা প্রতিনিধি মোহাম্মদ আলাউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি গোপাল চন্দ্র দাস বলেন, ‘এ জেলায় সাংবাদিকদের সহযোগিতা পেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করা সম্ভব হয়েছে। ১৯ বছরের চাকরি জীবনে চুয়াডাঙ্গা আমার হৃদয়ের স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ অপর দিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা পরিষদের উদ্যোগে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াশীমুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা সদরের সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার খায়রুল ইসলাম প্রমুখ। অন্যদিকে, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে চুয়াডাঙ্গার বিদায়ী জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন। আলমডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বেলা দেড়টার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। এ সময় বিদায়ী জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, ‘আমি এ জেলায় ডিসি হিসেবে যোগদানের পর থেকে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন কাজের সঙ্গে সম্পৃক্ত হয়। এ উপজেলায় একটি বৃদ্ধাশ্রম নির্মাণ করার চেষ্টা করেছি, যার প্রায় শতকরা ৪০ ভাগ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আপনাদের কাছে অনুরোধ বৃদ্ধাশ্রম নির্মাণের কাজ যেন থেমে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। আমি বা আমার কোনো আত্মীয় হয়তো এখানে থাকবে না, আপনাদের এলাকার মানুষের কল্যাণে এ প্রতিষ্ঠানটি নির্মাণ করা হচ্ছে। আপনাদের সবার সহযোগিতা পেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাকি কাজ সম্পন্ন করতে পারবেন।’ তিনি আরও বলেন, ‘আমি যেখানেই থাকি, আপনাদের কথা মনে থাকবে। আপনাদের যেকোনো সমস্যায় আমি যদি কাজে লাগতে পারি, তাহলে আপনারা আমার কাছে যাবেন। আমি চুয়াডাঙ্গা, আলমডাঙ্গার সব সাংবাদিকদের কাছে ঋণী।’ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারী কমিশনার (ভূমি) সীমা শারমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সহসভাপতি মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম ও আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার মিঠু। সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান খান, সাংবাদিক রহমান মুকুল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান, প্রকল্প কর্মকর্তা এনামুল হক, বিআরডিপি কর্মকর্তা সায়লা শারমিন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারী, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুজ্জোহা, প্রধান শিক্ষক ফজলুল হক, সরকারি কলেজের সহকারী অধ্যাপক মহিতুর রহমান, শেখ শফিউজ্জামান, রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আলমডাঙ্গা কলা কেন্দ্রের শিল্পীরা। আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় জেলা ডিসি সাহিত্য মঞ্চে সংবর্ধনা প্রদান করা হয়। চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাঈফের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদায়ী জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপক কুমার সাহা, জেলা জাসদের সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ ও আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট সালমুন আহম্মদ ডন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক শাহ আলম সনি, আহাদ আলী মোল্লা, নারায়ণ ভৌমিক, জাহিদুল ইসলাম মামুন, কবি ও সাহিত্যিক অমিতাভ মীর, হেলাল হোসেন, চিত্তরঞ্জন সাহা চিতু, আনছার আলী, আবুল কাশেম মাস্টার, হাবিবুর রহমান, ইদ্রিস ম-ল, গোলাম রহমান চৌধুরী, আশরাফুন নাহার শোভা, আব্দুল হামিদ ফকির, নজরুল ইসলাম, শংকর প্রামাণিক, হাফিজুর রহমান, নাঈমুর রহমান, খাইরুল ইসলাম, মুরশিদ, কবির আল চপলসহ জেলা লেখক সংঘ, জেলা সাহিত্য পরিষদ, আলমডাঙ্গা সাহিত্য পরিষদ, জীবননগর সাহিত্য পরিষদ ও আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের কবি-সাহিত্যিকেরা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড