সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রজ্ঞাপন জারি, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ আজ

  • আপলোড তারিখঃ ১৩-০৭-২০১৯ ইং
প্রজ্ঞাপন জারি, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ আজ
সমীকরণ প্রতিবেদন: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদকে মন্ত্রী এবং আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়ে আনুষ্ঠানিক আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল প্রকাশিত ওই আদেশে বলা হয়েছে, ইমরান ও ইন্দিরার নিয়োগ শপথ তাদের নেয়ার দিন থেকে কার্যকর হবে। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি তাদের পড়াবেন বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম আগেই জানিয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নেন শেখ হাসিনা। ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রীকে নিয়ে নতুন সরকারের মন্ত্রিসভা সাজান তিনি। পাঁচ মাসের মাথায় মন্ত্রিসভায় প্রথম পরিবর্তন এনে প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তথ্যে বদলি করা হয়। পাশাপাশি স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বরত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব ভাগ করে দেয়া হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এতদিন কোনো মন্ত্রী ছিলেন না। সিলেট-৪ আসনের এমপি ইমরান আহমদ প্রতিমন্ত্রী হিসেবে একাই দায়িত্ব সামলাচ্ছিলেন। মন্ত্রীর দায়িত্বে তিনি একই মন্ত্রণালয়ে থাকবেন, না প্রধানমন্ত্রী তার দপ্তর বদলে দেবেন, সে বিষয়ে কোনো ঘোষণা এখনো আসেনি। ঘোষণা না এলেও সংরক্ষিত আসনের সাংসদ ফজিলাতুন নেসা ইন্দিরা প্রতিমন্ত্রী হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। এতদিন প্রধানমন্ত্রী নিজেই এ মন্ত্রণালয়ের দেখভাল করে আসছেন। একজনের পদোন্নতি এবং একজনের অন্তর্ভুক্তিতে মন্ত্রিসভায় এখন মন্ত্রীর সংখ্যা বেড়ে হল ২৫ জন। তবে প্রতিমন্ত্রীর সংখ্যা আগের মতোই ১৯ জন এবং উপমন্ত্রীর সংখ্যা তিনজন থাকল।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড