সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নারীসহ মাদক ব্যবসায়ী আটক, ফেনসিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৩-০৭-২০১৯ ইং
নারীসহ মাদক ব্যবসায়ী আটক, ফেনসিডিল উদ্ধার
দর্শনায় জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযান নিজস্ব প্রতিবেদক: দর্শনায় পৃথক অভিযান চালিয়ে নারীসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ৩৬ বোতল ফেনসিডিল ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সদর থানাহাজতে সোপর্দ করা হয়। আজ তাঁদের আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার দর্শনা কেরুজ বাজার মাঠের পশ্চিম এলাকা ও আকন্দবাড়িয়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মিনা খাতুন (৪০) ও শামিম হোসেন (৩২)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে, দর্শনা কেরুজ বাজার মাঠের পশ্চিম পাশে এক নারী গাঁজা বিক্রি করার জন্য অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজীব আলী ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কৌশলে পালানোর সময় দর্শনা বাজারপাড়ার কলিমুদ্দিনের মেয়ে মিনা খাতুনকে আটক করা হয়। এ সময় নারী কনস্টেবল তাঁর শরীর তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। অপর দিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবু বক্কর সিদ্দিক ফোর্সসহ আকন্দবাড়ীয়া এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, একই এলাকার পাকা সড়কের ওপর একজন ব্যক্তি ফেনসিডিল বিক্রি করার জন্য অবস্থান করছেন। পরে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দর্শনা দক্ষিণ চাঁদপুর এলাকার সাহাজুল ইসলামের ছেলে শামিম হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় ওই আসামির হাতে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সদর থানাহাজতে সোপর্দ করা হয়েছে। আজ তাঁদের আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড