সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভারী যানবহন চলাচল বন্ধ : দুর্ভোগ

  • আপলোড তারিখঃ ১৩-০৬-২০১৯ ইং
ভারী যানবহন চলাচল বন্ধ : দুর্ভোগ
চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা সেতুতে ধসের ঘটনা নিজস্ব প্রতিবেদক: সকল ধরনের ভারী যানবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে চুয়াডাঙ্গা-মেহেরপুর জেলার একমাত্র সংযোগ সেতু মাথাভাঙ্গার উপর দিয়ে। গত মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিক থেকে হঠাৎই সেতুটির মাঝখানের কিছু অংশ ধসে পড়ার পর থেকে এ সেতুর উপর দিয়ে ভারী যানচলাচল বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার মধ্য রাতেই সেতুর মুখে স্ল্যাব ও ব্যারেল ফেলে ব্যারিকেড দিয়ে সব ধরনের ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। নতুন সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত বাস, ট্রাক, ট্যাংক, লরি, কাভার্ডভ্যানের মতো ভারী যানবাহনকে চলতে হবে বিকল্প রুটে। এদিকে, এ কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে চুয়াডাঙ্গা-মেহেরপুর চলাচলকারী সাধারণ মানুষের। বিশেষত যে সকল ঢাকাগামী পরিবহন মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়ক পথে ঢাকা যায়, তাদেরকে বর্তমানে ঘুরতে হচ্ছে বেশ খানিকটা পথ। তাছাড়া, বিকল্প রাস্তাটিও খুব একটা সুবিধাজনক না হওয়ায় ব্যাপক র্দুভোগে পোহাতে হচ্ছে তাদের। অতিদ্রুই নতুন মাথাভাঙ্গা সেতু নির্মাণের দাবী সাধারণ মানুষের।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়