বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই লাশ দাফন : ক্ষুদ্ধ মুক্তিযোদ্ধারা

  • আপলোড তারিখঃ ১২-০৫-২০১৯ ইং
রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই লাশ দাফন : ক্ষুদ্ধ মুক্তিযোদ্ধারা
মেহেরপুরের গাংনীতে বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দীনের ইন্তেকাল গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই নাজিমুদ্দীন নামের এক বীর মুক্তিযোদ্ধার লাশ দাফন করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুর ১২টায় উপজেলার মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে। মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদসহ স্থানীয়রা জানায়, বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দীন চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। শনিবার দুপুরে গার্ড অব অনার ছাড়াই তার লাশ দাফন করা হয়। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী জানান, প্রশাসনের গাফলতির কারণে বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই তার লাশ দাফন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দীনের ছেলে ইমাজ উদ্দীন লিটন বলেন, তার পিতাকে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই লাশ দাফন করা হয়েছে। তবে এ বিষয়ে কোন কথা বললে ইউএনও অফিস থেকে তার বাবার নামে সুযোগ সুবিধা নিয়ে ঝামেলা করবে। তাই কোন মন্তব্য করবো না। গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম জানান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার জানাযাস্থলে পৌছে এ বিষয়ে পুলিশকে জানিয়েছে। আগে থেকে জানালে এমন ঘটনা ঘটতো না। এ বিষয়ে তিনি মর্মাহত বলে জানান। গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল বলেন, গার্ড অব অনার ছাড়া সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ বিষয়ে আর কোন মন্তব্য করতে রাজি হননি তিনি। মেহেরপুরের জেলা প্রশাসক আতাউল গনী বলেন, এ ঘটনায় কারোর গাফলতি থাকলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’