বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ছোট ভাইয়ের হত্যাকারী কাদের হাসপাতালে

  • আপলোড তারিখঃ ২৯-০৩-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় ছোট ভাইয়ের হত্যাকারী কাদের হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার শাহাপুরে ছোট ভাইয়ের হত্যাকারী বড় ভাই কাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার মাথায় গুরুত্বর আঘাত থাকায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে কাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কাদের ছোটভাই সুজনকে খুন করে মঙ্গলবার রাত ১০টার দিকে মাথায় গুরুত্বর জখম অবস্থায় চুয়াডাঙ্গা সদর থানায় এসে পুলিশের কাছে আত্মসর্মপণ করে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত কাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের ৬নং বেডে পুলিশি পাহারায় চিকিৎসাধীন অবস্থায় ছিল। কাদেরের অবস্থার উন্নতি হওয়ায় গতকাল সকালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতাল থেকে ছুটি দেয়। এদিকে, কাদেরের স্ত্রী, সন্তান ও অন্যান্য আত্মীয় স্বজন গতকাল কাদেরকে হাসপাতালে দেখতে এসে কান্নায় ভেঙ্গে পড়ে। স্বামীর সুস্থতায় কান্না জড়িত কন্ঠে হাসপাতালে মেঝেতে বসে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে কাদেরের স্ত্রী ময়না খাতুন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’