রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জেলা আ.লীগের সহসভাপতি ও তৃতীয়বারের মতো চুয়াডাঙ্গা-২ আসনে নির্বাচিত

  • আপলোড তারিখঃ ২২-০১-২০১৯ ইং
জেলা আ.লীগের সহসভাপতি ও তৃতীয়বারের মতো চুয়াডাঙ্গা-২ আসনে নির্বাচিত
সাংসদ হাজি টগরকে ফুলেল শুভেচ্ছা প্রদান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি তৃতীয়বারের মতো চুয়াডাঙ্গা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। গতকাল সোমবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছালে জেলা পরিষদ চেয়ারম্যান তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম শাহান, মাফলুকাতুর রহমান সাজু, খলিলুর রহমান ও শফিউল কবির ইউসুফ উপস্থিত ছিলেন। এদিকে, জেলা পরিষদে একই সময়ে জেলা যুবলীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দ সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আমজাদ হোসেন সজিব ও শরীফ উদ্দিন দুদু উপস্থিত ছিলেন। অপরদিকে, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবীর, সহ-প্রচার সম্পাদক মো. জাকারিয়া, সহ-দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রশিদ মাসুম এবং কৃষকলীগ নেতা গোলাম মোস্তফা লালা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক