রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

১৭ ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

  • আপলোড তারিখঃ ২০-০১-২০১৯ ইং
১৭ ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত উদ্ধারকাজ শেষ : খুলনা-ঢাকা রুটে কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৭ ঘন্টা পর খুলনা-ঢাকা রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল ৯.২৫ মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয়। কোটচাঁদপুর রেল ষ্টেশন মাষ্টার গোলাম মোস্তফা জানান, গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে কোটচাঁদপুর রেল ষ্টেশেন প্রবেশ মুখে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস-৭২৬ নং ডাউন ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও অল্পের জন্য রক্ষা পান ট্রেনের প্রায় ১২’শ যাত্রী। খবর পেয়ে খুলনা এবং পাবনা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছে দীর্ঘ ১৭ ঘন্টা চেষ্টার পর সকালে উদ্ধার কাজ শেষ করে। ফলে সকাল সাড়ে ৯ টা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এসময় সৈয়দপুর থেকে খুলনাগামী ৭৪৮ নং সীমান্ত ডাউন ট্রেনটি কোটচাঁদপুর ষ্টেশন ত্যাগ করে। এদিকে ঘটনাস্থলে রেলের উদ্ধর্তন কর্মকর্তারা এসে ট্রেন দূর্ঘটনার বিষয়টি তদন্ত করছেন বলে জানাগেছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক