রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খালেদা জিয়া নির্বাচনে প্রার্থী হওয়ার আদেশ আজ

  • আপলোড তারিখঃ ১১-১২-২০১৮ ইং
খালেদা জিয়া নির্বাচনে প্রার্থী হওয়ার আদেশ আজ
সমীকরণ ডেস্ক: বিএনপির চেয়ারর্পাসন খালেদা জিয়ার আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা জানা যাবে আজ (মঙ্গলবার)। নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে খালেদা জিয়ার রিটের শুনানি শেষ। গতকাল সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও মো. ইকবাল কবিরের বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য এ দিন ঠিক করে দেন। এদিকে মামলাটি শুনানিকালে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে পরিদর্শনে আসেন ইলেকশন এক্সপাট মিশনের ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একজন আইন বিশেষজ্ঞ। শুনানির একপর্যায়ে আদালত কক্ষের আইনজীবীদের সারিতে বসে বিভিন্ন লিগ্যাল পয়েন্ট নোট নেন ওই আইন বিশেষজ্ঞ। গত ৯ ডিসেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে পৃথক তিনটি রিট করেন খালেদা জিয়ার আইনজীবীরা। এরপর আদালতে উপস্থাপনা করা হলে আদালত শুনানি জন্য সোমবার দিন রাখেন। গতকাল সকাল ১১টা থেকে শুনানি শুরু হয়। টানা সোয়া দুই ঘণ্টা শুনানির পর দুপুর সোয়া ১টা পর্যন্ত শুনানি শেষে মুলতবি করা হয়। দুপুর ২টার পর আবার শুনানি শুরু হয়ে পৌনে ৪টা পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন তাঁর আইনজীবী এ জে মোহাম্মদ আলী, অন্যদিকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম কথা বলেন। শুনানিতে খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী বলেন, জিয়াকে যেসব মামলায় সাজা দেয়া হয়েছে এসব মামলা আপিল করা হয়েছে। আপিল হওয়ার পর রায়ের সাজা কার্যক্রম স্বয়ংক্রিয়ংভাবে স্থগিত হয়ে যায়। এ ছাড়া সরকারি দলের সাবেক দুই মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ও মায়া চৌধুরী বিচারিক আদালতে দন্ড প্রাপ্ত হওয়ার পর তাঁরা আপিল করলে আপিল চলাকলীন নির্বাচনে অংশ নিয়েছেন। পরে মন্ত্রী হয়ে পুরো সময় পার করেছেন। সুতরাং আপিল মূল মামলার অংশ। আপিল যতক্ষণ নিষ্পত্তি না হবে তখন আসামিকে দন্ডিত বলে ধরা যাবে না। কেননা কোনো মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামির আপিল করার পর তাঁর দন্ড কার্যকর করার সুযোগ থাকে না। যতক্ষণ না আপিল নিষ্পত্তি হবে। সুতরাং খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে বাধা নেই।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক