মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডেক্সির মধ্যে ১১০ বোতল ফেনসিডিল! দু’জন আটক

  • আপলোড তারিখঃ ০১-০৪-২০১৮ ইং
ডেক্সির মধ্যে ১১০ বোতল ফেনসিডিল! দু’জন আটক
চুয়াডাঙ্গার সাদেক আলী মল্লিকপাড়ায় ভাড়াবাড়িতে ফেনসিডিল ব্যবসা : ডিবি পুলিশের অভিযান মূল হোতা ভালাইপুরের বীথি ও খোকন পলাতক : মামলাসহ আটককৃতদের থানায় সোপর্দ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের সাদেক আলী মল্লিক পাড়া থেকে তাদের আটক করা হয়। এ সময় অভিনব কায়দায় রাখা একটি বড় ডেক্সি’র মধ্যে থেকে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। আটকৃতরা হলেন, দর্শনা নাস্তিপুর গ্রামের জসিম (২৮), ঝাজাডাঙ্গা গ্রামের ইব্রাহিম ওরফে সাগর (২৫)। আটককৃত দু’জনসহ মুল হোতা বীথি খাতুন ও খোকনকে পালাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েল করা হয়েছে। গতকালই আটককৃত দু’জনকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মুহিতুর রহমান, এএসআই আশীকুর রহমান, শাখাওয়াত হোসেন, শফিকুর রহমানসহ সঙ্গীয় ফোর্স গতকাল চুয়াডাঙ্গা পৌর শহরের সাদেক আলী মল্লিক পাড়ার জনৈক স্বপনের বাড়িতে আভিযান পরিচালনা করেন। `` এ সময় স্বপনের বাড়ির ভাড়াটিয়া ভালাইপুরের বীথি খাতুনের ঘরে একটি বড় ডেক্সির মধ্যে অভিনব কায়দায় রাখা ১১০ ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় বাড়িতে থাকা দামুড়হুদা উপজেলার দর্শনা নাস্তিপুর গ্রামের কাওছার আলীর ছেলে মাদক ব্যবসায়ী জসিম ও ঝাজাডাঙ্গা গ্রামের আব্দুর রব এর ছেলে একাধিক মাদক মামলার আসামী ইব্রাহিম ওরফে সাগরকে আটক করে পুলিশ। তবে ভালাইপুরের বীথি খাতুন ও তার অপর সহযোগী দামুড়হুদার ঝাজাডাঙ্গা গ্রামের খোকনকে আটক করা সম্ভব হয়নি। পরে আটককৃত দুজনসহ বীথি ও খোকনকে পলাতক দেখিয়ে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীদের খুজছে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী