মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্বর্ণের চেইন ও নগদ টাকা লুটের অভিযোগ : আহত-৩

  • আপলোড তারিখঃ ২৪-০৩-২০১৮ ইং
স্বর্ণের চেইন ও নগদ টাকা লুটের অভিযোগ : আহত-৩
চুয়াডাঙ্গা মোমিনপুরের সরিষাডাঙ্গায় পূর্বশক্রতার জেরধরে মারপিট করে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর সরিষাডাঙ্গায় পূর্বশক্রতার জের ধরে খন্দকার রিজভী নামের এক যুবককে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছে ৪ যুবক। এ সময় তুলে নিয়ে যেতে না পেরে রিজভীসহ তার মা ও দাদিকে মারপিট করে তাদের কাছে থাকা ২টি স্বর্ণের চেইন, মোবাইল ফোন ও নগদ ১ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। গতকাল শুক্রবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে সরিষাডাঙ্গার স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে। রাতেই তাদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ করা হলে পুলিশ ওই ৪ যুবককে আটকে তড়িৎ অভিযান চালায়। ঘটনার বিবরণে খন্দকার রিজভী জানায়, বেশ কিছুদিন আগে স্থানীয় মেলায় ঘোরাঘুরির এক পর্যায়ে বেশ কয়েক যুবকের সাথে তার বাকবিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে শুক্রবার রাতে সরিষাডাঙ্গার মৃত পঁচার ছেলে আলমগীর (২৯), আবুল কালামের দুই ছেলে শাফায়েত (২৭) ও হেদায়েত (১৮) এবং জাফিরুলের ছেলে হাসান (২৮) তার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা তাকে জিআই পাইপ ও দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে এবং তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাঁধা দিতে গেলে তারা ৪ জন রিজভীর মা শিল্পী খাতুন (৩৬) ও দাদী আখতারা বেগমকেও (৫৫) মারপিট করে। একপর্যায়ে তাদের গলাই থাকা দু’টি স্বর্ণের চেইন, একটি মোবাইল ফোন ও ঘরে থাকা নগদ ১ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। বাড়িতে গোলমাল হচ্ছে দেখে প্রতিবেশীরা ছুটে এসে তাদেরকে ধরার চেষ্টা করলে তারা পালিয়ে যায়। পুলিশ জানায়, সদরের মোমিনপুর সরিষাডাঙ্গায় একটি বাড়িতে ঢুকে বেশ কয়েকজনকে মারপিট করে লুটপাটের সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। অভিযোগকারীদের দেয়া তথ্যের ভিত্তিতে আসামীদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী