মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৫ জনসহ অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে মামলা

  • আপলোড তারিখঃ ০৩-০৩-২০১৮ ইং
৫ জনসহ অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে মামলা
চুয়াডাঙ্গায় নারী পাচারের ঘটনায় পাচারকারী তাজনিন বুড়িসহ আটক ৩ নিজস্ব প্রতিবেদক: দৈনিক সময়ের সমীকরণে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর তড়িৎ অভিযান চালিয়ে নারী পাচারকারী তাজনিন বুড়িসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনসহ অজ্ঞাত আরো ৪/৫ জনের নামে মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা পৌর এলাকার জাফরপুর গ্রামের মালেক (৫০), তার স্ত্রী মালেকা (৪৫) তার নাতি স্বামী পরিত্যক্তা তাজনিনা খাতুন ও রেলপাড়ার যুবক চয়ন। পরে মালেকের বিরুদ্ধে কোন অভিযোগ না থাকাই তাকে ছেড়ে দেয় পুলিশ। গতকাল সকালে অভিযান চালিয়ে মালেকের বাড়ি থেকে মালেক, তার স্ত্রী মালেকা ও তার নাতি তাজনিনকে আটক করে পুলিশ। পরে দুপুরে চয়নকে রেলবাজার এলাকা থেকে আটক করে পুলিশ। `` উল্লেখ্য, চুয়াডাঙ্গা শহরতলীর জাফরপুর গ্রাম থেকে তিন কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতিবেশী মালেকা ও তাজনিনা তাদেরকে অপহরণ করে ঢাকার মিরপুরে নিয়ে যায়। সেখানে নিয়ে তাদরেকে আটকে রেখে শারীরিক নির্যাতন করে। এক পর্যায়ে অপহৃতরা কৌশলে মোবাইল ফোনের মাধ্যমে পরিবারকে বিষয়টি জানালে অপহরণ চক্রের সদস্যদের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের সূত্র ধরে ওইদিন চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ রাতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত তন্নি খাতুন (১৪), সুমাইয়া খাতুন (১৩) ও তাসনিনা খাতুনকে (১৫) উদ্ধার করে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী