সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে চাকরি দেয়ার নামে প্রতারণা : ৩ জনের কারাদ-

  • আপলোড তারিখঃ ১৯-০২-২০১৮ ইং
মুজিবনগরে চাকরি দেয়ার নামে প্রতারণা : ৩ জনের কারাদ-
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে একটি প্রতারণা মামলায় তিন যুবকের তিন বছর করে জেল দিয়েছেন আদালত। গতকাল রবিবার বিকাল ৪টার দিকে মেহেরপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. মহিদুজ্জামান এ আদেশ দেন। একই সঙ্গে ওই তিন আসামীর ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক মাসের জেল দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত আসামীরা হলো মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের আবদুল জলিলের ছেলে লিটন হোসেন (৩৩), আক্কাস আলীর ছেলে বগা হক (২৯) ও আবু বক্কারের ছেলে সাগর আলী (৩০)। মামলার এজাহারে জানাগেছে, ঢাকার আরমিটোলা গল্ফ ক্লাবে চাকুরি দেয়ার নাম করে সোনাপুর গ্রামের জিন্নাত আলীর স্ত্রী নাসিমা খাতুনের কাছে থেকে ২০১৬ সালে কয়েক দফায় নগদ ৪ লাখ ৩০ হাজার টাকা নিয়ে একটি ভুয়া নিয়োগপত্র ধরিয়ে দেয় তারা। নাসিমা কর্মস্থলে যোগদান করতে গিয়ে প্রতারণার বিষয়টি জানতে পেরে ২০১৭ সালের ১ আগস্ট মেহেরপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে ওই তিন জনকে আসামী করে একটি প্রতারণা মামলা দায়ের করেন। মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষগ্রহণে আসামীরা দোষী প্রমাণিত হওয়ায় বিচারক মো. মহিদুজ্জামান উল্লেখিত দন্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে খন্দকার আবদুল মতিন ও আসামী পক্ষে রফিকুল ইসলাম আইনজীবীর দায়িত্ব পালন করেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী