সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আসামীর ধারালো অস্ত্রের কোপে তিন পুলিশ সদস্য জখম : আটক-১

  • আপলোড তারিখঃ ১৮-০২-২০১৮ ইং
আসামীর ধারালো অস্ত্রের কোপে তিন পুলিশ সদস্য জখম : আটক-১
জীবননগরের হাসাদহে ওয়ারেন্টভূক্ত আসামী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা জীবননগর অফিস: জীবননগরে তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করেছে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামী। তাকে আটক করতে গেলে পুলিশের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় একাধিক মামলার পরোয়ানাভূক্ত আসামী লিটন। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে তিন পুলিশ সদস্যকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে উপজেলার হাসাদহ গ্রামের ঘুশিপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারী গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী লিটনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আহত পুলিশ সদস্যরা হলেন, জীবননগরের হাসাদহ পুলিশ ক্যাম্পে কর্মরত কনস্টেবল সৈকত (২৬), রেজাউল (২৫) ও রাশেদুল ইসলাম (২৪)। আটককৃত লিটন জীবননগর উপজেলার হাসাদহ গ্রামের ঘুশিপাড়ার সোনা মিয়ার ছেলে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, শনিবার রাতে হাসাদাহ ক্যাম্প পুলিশের সদস্যরা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী ধরতে ঘুশিপাড়ায় যায়। এ সময় আসামী লিটনসহ তার অন্য সহযোগিরা মিলে তাঁস খেলা করছিল। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। এতে তিন পুলিশ কনস্টেবল আহত হয়। তাদের আহত অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি রাখেন। ওসি আরও জানান, পরে স্থানীয়রা লিটনকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত লিটনের নামে জীবননগর থানায় চারটি মামলা এবং মাগুরা জেলার শ্রীপুর থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রোকনুজ্জামান রুবেল বলেন, ধারালো অস্ত্র দিয়ে তিন পুলিশ সদস্যের হাতে ও পায়ে আঘাত করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বর্তমান তারা আশঙ্কামুক্ত। একইসাথে আসামী লিটনকেও হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী