সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিএনপি-জামায়াতের ৮৭ নেতাকর্মি আটক

  • আপলোড তারিখঃ ০৮-০২-২০১৮ ইং
বিএনপি-জামায়াতের ৮৭ নেতাকর্মি আটক
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে দেশে চলামান পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ৮৭ নেতাকর্মিকে আটক হয়েছে। নিজস্ব প্রতিবেদক জানিয়েছে, দেশব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতের ৫ জন নেতা-কর্মী আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত থেকে গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টা পযর্šÍ এদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমানের নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে জীবননগর উপজেলার সাব-রেজিস্টার কার্যালয়ে পেশাগত কাজ করার সময় উপজেলার সীমান্ত ইউনিয়ন আমীর আব্দুল ওয়াহেদ (৫০) এবং বিকাল ৩টার দিকে মাঠে গরুর ঘাষ কাটার সময় একই ইউনিয়নের সাবেক সভাপতি আতিয়ার রহমান (৫০) কে জীবননগর পুলিশ আটক করে। এছাড়া দামুড়হুদা মডেল থানা পুলিশ উপজেলার বেষ্টপুর গ্রামের জামায়াত সদস্য ইছাহাক আলী (৭০), মিজানুর রহমান (৪৫) এবং সুবলপুর গ্রামের আব্দুর রাজ্জাক (৫০) কে আটক করে নাশকতা মামলায় আদালতে সোপর্দ করে। আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৩ কর্মিকে আটক করেছে পুলিশ। আটককৃতদের নাশকতার মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নতিডাঙ্গা গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে বিএনপি কর্মি জামাল উদ্দিন (৫০), একই গ্রামের মৃত জুলমত আলী মোল্লার ছেলে বিএনপি কর্মি কফিল উদ্দিন (৪৮) ও শালিকা গ্রামের সার্থক আলীর ছেলে জামায়াত নেতা ইউনুস আলী (৬৪ কে আটক করে। পুলিশ জানিয়েছে আটককৃত ব্যক্তিরা নাশকতার পরিকল্পনার সাথে জড়িত রয়েছে। আটককৃতদের গতকাল বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। `` ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে জামায়াত ও বিএনপির ৪৬ জন নেতাকর্মীসহ ৭৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে বিএনপির দাবী জেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের ৫১ জন নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে হরিণাকুন্ডুর বিএনপি নেতা আবুল হাসান মাস্টার, মধুহাটীর তুহিন আক্তার লাল, পদ্মাকরের আনোয়ার হোসেন, হলিধানীর আব্দুল হান্নান, মসলেম উদ্দীন, সাধুহাটীর নির্মল সেন, সেচ্ছাসেবকদল নেতা মসিয়ার রহমান ও মসলেম উদ্দীন উল্লেখযোগ্য। ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, রাতভর জেলার বিভিন্ন স্থানে নাশকতা বিরোধী অভিযান চালানো হয়। এসময় সদর থেকে ১২ টি ককটেলসহ জামায়াত-বিএনপির ১০ জন, শৈলকুপা থেকে ১১ জন বিএনপি, হরিণাকুন্ডু থেকে ৮ বিএনপি-জামায়াত, কালীগঞ্জ থেকে ২ বিএনপি এক জামায়াত, কোটচাঁদপুর থেকে ১০ টি ককটেলসহ ৭ জামায়াত ও মহেশপুর থেকে ৭ জামায়াত-বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে আরও ৩৩ জনকে। কোটচাঁদপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ১২টি ককটেলসহ গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের দাবী।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী