বেগম খালেদা জিয়ার শাস্তির দাবি ও বিএনপির নৈরাজ্য প্রতিহত করতে
দর্শনা অফিস: বেগম খালেদা জিয়ার শাস্তির দাবিতে দামুড়হুদা উপজেলার দর্শনায় আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৭টার দিকে দর্শনা পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে পৌর আ. লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে বেগম খালেদা জিয়ার দুর্নীতির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়ে দর্শনার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দর্শনা পৌর আ. লীগের দপ্তর সম্পাদক আলি মুনসুর বাবু, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোট, দর্শনা পৌর যুবলীগের সভাপতি আশরাফ আলম বাবু, সেক্রেটারি শেখ আসলাম আলি তোতা। এ সময় আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমার মতি, মামুন শাহ্, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সেক্রেটারি তোফাজ্জেল হোসেন তপু, সহ-সভাপতি আশরাফুজ্জামান রিপন, কামরুল হাসান লোমান, সাংগঠনিক সম্পাদক ইসলামুল হক আলামিন, অপু সরকার, দপ্তর সম্পাদক রায়হান হোসেন প্রমুখ।

গাংনী অফিস জানিয়েছে, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপি কর্তৃক দেশে নৈরাজ্য সৃষ্টির আশংকার প্রতিবাদে মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গতকাল বুধবার বিকেলে গাংনী রেজাউল চত্বর থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজামান খোকনের নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নবীর উদ্দীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মোশারেফ হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিদুল ও আওয়ামী লীগের নেতা মনিরুজামান আতু, ওবাইদুর রহমান কমল প্রমুখ।
অপরদিকে, বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুরের গাংনী উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাংনী বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে করে হাসপাতাল প্রদক্ষিণ শেষে শেষে একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি মো. মোশাররফ হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ি মজিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, এমপি মকবুল হোসেন এর একান্ত সহকারি ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপু, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন উজ্জল, যুবলীগ নেতা আলাল হোসেন রেন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপ¬ব হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব, সাধারণ সম্পাদক প¬াবন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক প্রমুখ।