আগামী নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই
- আপলোড তারিখঃ
০৭-০২-২০১৮
ইং
চুয়াডাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভায় হুইপ ছেলুন এমপি
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেছেন, আগামী নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। তার হাতকে শক্তিশালী করতে হবে, তাহলে ২১ সালের মধ্যে আমরা মধ্যমায়ের দেশে উন্নিত হতে পারব। কিন্তু বর্তমানে রাজাকার আল বদর আল সামসের রক্ত যাদের শরীরে প্রবাহিত হচ্ছে আজ তারা নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, নেত্রীকে হত্যার জন্য তারা দফায় দফায় চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারেক রহমান লন্ডনে বসে পাকিস্থানী এম্বাসির প্রেসক্রিপশন অনুযায়ী তাদের পরামর্শে দেশে ষড়যন্ত্র করছে। আপনারা ষড়যন্ত্র করে পার পাবেন না, আপনারা আর এদেশের মানুষকে ধোকা দিয়ে ক্ষমতাই আসতে পারবেন না। আর যারা এতিমদের টাকা মেরে খাই তাদের মুখে বড়বড় কথা মানাই না। আপনারা ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এদেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিলেন, কিন্তু আজ বঙ্গবন্ধু আমাদের মাঝে না থাকলেও তার আদর্শের লক্ষ লক্ষ সৈনিক বাংলার মাটিতে রয়েছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বাঙ্গালির স্বার্থ রক্ষাই জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। ভাষা আন্দোলন থেকে স্বাধীকার আন্দোলনের পথ দেখিয়েছিলেন তিনি। যার ফলে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। এদেশের যা কিছু অর্জন তার মূলেই ছিল আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার বিকেল ৪ টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার প্রভাতি স্কুলে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সভার আয়োজন করা হয়। ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন-এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খুস্তার জামিল ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান। জেলা যুবলীগের অন্যতম নেতা আব্দুল কাদেরের উপস্থাপনায় কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি আলাউদ্দিন হেলা, জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, জেলা ছাত্র লীগের সহ সভাপতি শাহাবুল হক। এ ছাড়াও কর্মী সভায় ৯ নং ওয়ার্ডের আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, বিভিন্ন স্তরের কর্মী সমর্থক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স